ধর্মপাশা উপজেলা নির্বাচনে আলোচনার শীর্ষে বিএনপি নেতা এস এম রহমত – দৈনিক দেশেরকথা
রবি মিয়া
২ জুলাই ২০২৬, ৩:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধর্মপাশা উপজেলা নির্বাচনে আলোচনার শীর্ষে বিএনপি নেতা এস এম রহমত

ধর্মপাশা উপজেলা নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে বাড়ছে আলোচনা, বাড়ছে জনমত। নির্বাচনী মাঠে সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসার প্রতীক হিসেবে উঠে এসেছেন জননেতা এস এম রহমত। দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়ন, জনকল্যাণমূলক কার্যক্রম এবং সামাজিক দায়িত্ব পালনের মাধ্যমে তিনি সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সুখে-দুঃখে মানুষের পাশে দাঁড়ানো, অসহায়দের সহযোগিতা করা এবং এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে সক্রিয় ভূমিকা রাখার কারণে দিন দিন তাঁর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে তরুণ সমাজ, কৃষক, শ্রমিক ও সাধারণ ভোটারদের মধ্যে তাঁর গ্রহণযোগ্যতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, এস এম রহমত সবসময় মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রেখেছেন। তাঁর মানবিক গুণাবলি, নেতৃত্বের দক্ষতা এবং জনমুখী কর্মকাণ্ড তাঁকে সাধারণ মানুষের কাছে আরও প্রিয় করে তুলেছে।

স্থানীয়দের বিশ্বাস, সর্বস্তরের মানুষের ভালোবাসা, সমর্থন এবং দোয়া সঙ্গে নিয়ে আসন্ন উপজেলা নির্বাচনে এফএমএ রহমত বিজয়ের পথে এগিয়ে যাচ্ছেন। তাদের প্রত্যাশা, তাঁর নেতৃত্বে ধর্মপাশা উপজেলায় উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধির নতুন দিগন্ত উন্মোচিত হবে।

ধর্মপাশার রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে বেশি আলোচিত নাম এস এম রহমত। জনসেবায় নিবেদিত এই নেতার প্রতি সাধারণ মানুষের ভালোবাসা নির্বাচনের মাঠে কতটা প্রভাব ফেলবে, সেটাই এখন দেখার বিষয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় ভিসা নীতিমালায় আসছে বড় পরিবর্তন

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে শুরু মন্ত্রিসভার বৈঠক, আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

পায়রা সেতুতে অতিরিক্ত বোঝাই ট্রাক আটক, ঘুষের অভিযোগে টোলকর্মী চাকরিচ্যুত।

জাতীয় কবি নজরুল ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

এলপিজির দামে বড় কমানো, ১২ কেজি সিলিন্ডার এখন ১,৫২৮ টাকা

ধর্মপাশা উপজেলা নির্বাচনে আলোচনার শীর্ষে বিএনপি নেতা এস এম রহমত

জুলাই-আগস্টে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে, হাসপাতাল ও পরীক্ষার কিট প্রস্তুত: স্বাস্থ্যমন্ত্রী

নতুন ইউনিফর্মে দায়িত্ব পালন শুরু পুলিশের, উদ্বোধনী অনুষ্ঠানে দেখা গেল নতুন পোশাক

সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্কই বাংলাদেশের লক্ষ্য: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

এইচএসসি পরীক্ষা নিয়ে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা, প্রশ্নফাঁসের সুযোগ নেই: শিক্ষামন্ত্রী

১০

৩টি নতুন উপজেলা ও ১টি নতুন থানার অনুমোদন দিল নিকার

১১

কিশোরগঞ্জে শিক্ষার আলো ছড়ানোর মাঝে চেয়ারম্যান নির্বাচিত হয়ে জনতার সেবক হতে চান শিক্ষক দুলাল মাস্টার

১২

অন্তর্বর্তী সরকারসহ সব সময়ের দুর্নীতির অভিযোগ তদন্ত হওয়া উচিত: তথ্য উপদেষ্টা

১৩

মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড

১৪

প্রতি বছর অন্তত একটি গাছ লাগাতে শিক্ষার্থীদের আহ্বান প্রধানমন্ত্রীর

১৫

কাঁচাবাজার ও ক্ষুদ্র মুদি দোকান ভ্যাটের বাইরে থাকবে: অর্থমন্ত্রী

১৬

কালো টাকা সাদা করার সুযোগ বাতিল, জাতীয় সংসদে পাস হলো অর্থবিল-২০২৬

১৭

দায়িত্বশীল সমালোচনায় বাজেট হবে আরও সমৃদ্ধ ও সুদৃঢ়: অর্থমন্ত্রী

১৮

স্পিকারের দায়িত্ব শেষেই রাজনীতি থেকে অবসরের ইঙ্গিত হাফিজ উদ্দিন আহমদের

১৯

২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

২০