নাগেশ্বরীতে সরকারি প্রণোদনায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ – দৈনিক দেশেরকথা
arif khanh
২৩ জুন ২০২৫, ৪:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নাগেশ্বরীতে সরকারি প্রণোদনায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ

নাগেশ্বরী প্রতিনিধি : ২০২৪-২৫ অর্থবছরের খরিপ-২ মৌসুমে সরকার ঘোষিত কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ১৭০০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সোমবার (২৩ জুন) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসে এই কার্যক্রমের উদ্বোধন করেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিব্বির আহম্মেদ। অনুষ্ঠান উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, “সরকার কৃষকের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে। প্রণোদনার মাধ্যমে কৃষকদের উৎপাদন ব্যয় কমানোই আমাদের লক্ষ্য।”

সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শাহরিয়ার হোসেন। কৃষি দপ্তর সূত্রে জানা গেছে, একজন কৃষক এক বিঘা জমিতে রোপণের জন্য ৫ কেজি উফশী আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার পেয়েছেন। উপজেলার ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ১৭০০ জন কৃষক এই সহায়তা পেয়েছেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাগেশ্বরী প্রেসক্লাব সভাপতি মো. রফিকুল ইসলাম, দৈনিক নিরপেক্ষ পত্রিকার সাংবাদিক জাহিদুল ইসলাম খান, এশিয়ান টিভির প্রতিনিধি মো. শফি, চ্যানেল এস-এর সাংবাদিক আ. সালাম, মাই টিভির সাংবাদিক লিংকন এবং স্থানীয় অনলাইন পোর্টাল ‘নয়া খবর’-এর সম্পাদক হৃদয়।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোস্তাফিজার রহমান ও মো. আ. আলিমসহ একাধিক সুবিধাভোগী কৃষক। প্রান্তিক কৃষকদের জন্য এ ধরনের সরকারি সহায়তা কৃষিতে আগ্রহ বাড়াবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। তারা বলেন, “এই প্রণোদনা কৃষকদের জন্য সময়োপযোগী এবং কার্যকর উদ্যোগ।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, কর্মকর্তাদের দেওয়া হবে অস্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশিদের জন্য ২৮ জুন থেকে ফের চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা

জুনের ২৩ দিনেই দেশে এলো ২২৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স

‘হাসপাতালের টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত’— স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তার মন্তব্যে বিতর্ক

দালিয়ান থেকে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতাকে গ্রেফতার

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

১০

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

১১

পিরোজপুরের ভান্ডারিয়ায় লক্ষাধিক চিংড়ির রেণু পোনা জব্দ, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

১২

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, এরপরই চীন সফর

১৩

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎

১৪

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু

১৫

ডাকাতদের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

১৬

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল

১৭

বিতর্কের মুখে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন

১৯

টাঙ্গাইলে সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু

২০