কুড়িগ্রামের হিমাগারে আলুর ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় আলু ফেলে অবরোধ কর্মসূচী পালন  – দৈনিক দেশেরকথা
arif khanh
৮ জুলাই ২০২৫, ৭:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামের হিমাগারে আলুর ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় আলু ফেলে অবরোধ কর্মসূচী পালন 

কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামের হিমাগারে আলু রাখার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় আলু ফেলে অবরোধ কর্মসূচী পালন ব্যবসায়ী ও কৃষকরা।

মঙ্গলবার (৮ জুলাই) সকাল ১১টার দিকে সদর উপজেলার কাঁঠালবাড়ী বাজার সংলগ্ন রাস্তায় এ কর্মসূচী পালন করেন তারা। এতে প্রায় কুড়িগ্রাম-রংপুর সড়কে দেড় ঘন্টা যান-বাহন চলাচল বন্ধ থাকে। এসময় সড়কে গাড়ির চালক ও যাত্রীরা দুর্ভোগ পরে। 

আন্দোলনকারীরা জানায়, বাজারে আলুর দাম কম থাকা সত্বেও চলতি মৌসুমে অযৌক্তিক ভাবে হিমাগার ভাড়া বৃদ্ধি করেছে মালিকরা। তাই আমরা আন্দোলন করতে বাধ্য হচ্ছি। পরে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর আশ্বাসে অবরোধ তুলে নেয় কৃষক ও ব্যবসায়ীরা। 

তারা আরও জানান, আলুর বীজ, সার ও কীটনাশকের দাম বৃদ্ধির ফলে প্রতি কেজি আলু উৎপাদনে ব্যয় হয়েছে ২২ টাকা। বর্তমানে প্রতি কেজি আলুতে হিমাগার ভাড়া নির্ধারন করা হয়েছে ৬ টাকা ৭৫ পয়সা। এবছর উৎপাদন খরচ ও হিমাগার ভাড়াসহ সবমিলে প্রতি কেজি আলুতে খরচ পড়বে ২৯ টাকা। আর বর্তমানে বাজারে আলু বিক্রি হচ্ছে ১৫ টাকা কেজি দরে। এতে প্রতি কেজি আলুতে লোকসান গুনতে হচ্ছে ১৪ টাকা। এ অবস্থায় চরম ক্ষতির মুখে পড়ায় হিমাগারে প্রতিকেজি আলুর ভাড়া ৫ টাকা নির্ধারনের দাবি জানান তারা।

আলু চাষী হাসু মিয়া বলেন, গত বছর যে বস্তুা ৩৫০ টাকায় হিমাগারে রাখা হয়েছিল, সেই বস্তুা এবার ৪৫০ টাকারও উপর। এমনিতে আলুর দাম কম, আরও যতি হিমাগার ভাড়া এতো বেশি দেই, কিভাবে আমরা কৃষকরা বাঁচবো। 

কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদা পারভীন বলেন, বিষয়টি সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। পরে কৃষকরা তাদের কর্মসুচী প্রত্যাহার করে। এছাড়াও তাদেরকে আগামীকাল মঙ্গলবার ডাকা হয়েছে, তারা আসলে আবারও বিষয়টি নিয়ে আলাপ- আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, কর্মকর্তাদের দেওয়া হবে অস্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশিদের জন্য ২৮ জুন থেকে ফের চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা

জুনের ২৩ দিনেই দেশে এলো ২২৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স

‘হাসপাতালের টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত’— স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তার মন্তব্যে বিতর্ক

দালিয়ান থেকে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতাকে গ্রেফতার

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

১০

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

১১

পিরোজপুরের ভান্ডারিয়ায় লক্ষাধিক চিংড়ির রেণু পোনা জব্দ, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

১২

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, এরপরই চীন সফর

১৩

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎

১৪

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু

১৫

ডাকাতদের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

১৬

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল

১৭

বিতর্কের মুখে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন

১৯

টাঙ্গাইলে সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু

২০