উলিপুরের তবকপুর ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমানকে গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন  – দৈনিক দেশেরকথা
arif khanh
১ জুলাই ২০২৫, ৪:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

উলিপুরের তবকপুর ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমানকে গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন 

কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে ফ্যাসিস্ট তবকপুর ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমানকে গ্রেফতারের দাবী করেছেন বিএনপি নেতারা। ওই ইউপি চেয়ারম্যানকে কুখ্যাত সন্ত্রাসী ও দুর্নীতিবাজ উল্লেখ করে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) দুপুরে উলিপুর প্রেসক্লাবের হলরুমে ওই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও বিএনপি নেতা রফিকুল ইসলাম সম্মেলনে লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন। এ সময় তিনি ওই ইউপি চেয়ারম্যান কর্তৃক বিএনপি নেতাদের নামে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য সরবরাহ করে সংবাদ প্রকাশের প্রতিবাদ জানান।  

 সংবাদ সম্মেলনে প্যানেল চেয়ারম্যান ও বিএনপি নেতা রফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, ২০২১ সালে নৌকা প্রতীক নিয়ে ভোট ডাকাতির মাধ্যমে তবকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হন উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোখলেছুর রহমান। এরপর থেকে ক্ষমতা ও দলীয় প্রভাব দেখিয়ে পরিষদের বিভিন্ন প্রকল্পের বরাদ্দ টাকা আত্মসাৎ করে আসছেন। এছাড়া অন্যের বাড়ি-জমি দখলসহ সরকারি প্রকল্পের চাল বিতরনে অনিয়ম করে আসছেন। গত ২০২২-২৩ অর্থ বছরে ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিলের বরাদ্দকৃত ১৮ লাখ ৬২ হাজার ৩শ টাকা চেয়ারম্যান আত্মসাৎ করেন। এছাড়া ক্ষুদে শিক্ষার্থীদের ব্যাগ দেয়ার জন্য বরাদ্দকৃত ২ লাখ টাকাও আত্মসাত করেন।

তিনি আরও বলেন, ৫ আগষ্টের ছাত্র-জনতার গণঅভূত্থানের পর থেকে চেয়ারম্যান ইউপি কার্যালয়ে আসেন না। এমতাবস্থায় ইউনিয়নবাসী নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছিলেন। পরবর্তীতে ইউপি সদস্য ও স্থানীয় জনগনের লিখিত অভিযোগের প্রেক্ষিতে ইউনিয়ন পরিষদের বিধি মোতাবেক জেলা প্রশাসনের পক্ষ থেকে গত ২৬ মে থেকে প্যানেল চেয়ারম্যান হিসাবে আমাকে ( ইউপি সদস্য) দায়িত্ব প্রদান করা হয়। পরবর্তীতে গত ১৭ জুন ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে উপজেলা ও ইউনিয়ন বিএনপি-যুবদল নেতাদের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন। এতে বিএনপি নেতাদের সমাজে হেয় প্রতিপন্ন  করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে দাবী করা হয় 

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব হায়দার আলী মিঞা, যুগ্ম আহবায়ক এরশাদুল হাবীব নয়ন, তবকপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক রেজাউল করিম মন্ডল রাজা, সদস্য সচিব এনামুল হক মানিক, যুবদল সভাপতি ফজলুর রহমান সাজু প্রমুখ।

সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা, তবকপুর ইউনিয়ন পরিষদের ফ্যাসিস্ট ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মোখলেছুর রহমানকে দ্রুত গ্রেফতাদের দাবী জানান।

এ বিষয়ে তবকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমানের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বিভিন্ন অভিযোগের কথা অস্বীকার করে বলেন, আমাকে দায়িত্ব পালন করতে দেয়া হচ্ছে না। বিষয়গুলো আমি প্রশাসনকে লিখিত ভাবে জানিয়েছি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, কর্মকর্তাদের দেওয়া হবে অস্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশিদের জন্য ২৮ জুন থেকে ফের চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা

জুনের ২৩ দিনেই দেশে এলো ২২৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স

‘হাসপাতালের টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত’— স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তার মন্তব্যে বিতর্ক

দালিয়ান থেকে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতাকে গ্রেফতার

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

১০

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

১১

পিরোজপুরের ভান্ডারিয়ায় লক্ষাধিক চিংড়ির রেণু পোনা জব্দ, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

১২

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, এরপরই চীন সফর

১৩

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎

১৪

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু

১৫

ডাকাতদের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

১৬

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল

১৭

বিতর্কের মুখে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন

১৯

টাঙ্গাইলে সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু

২০