1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
চাঁদাবাজি ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগঝালকাঠিতে ছাত্রদল সদস্য সচিবের কুকর্মের ভিডিও ভাইরাল – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দরগঞ্জে তিস্তার পানি বাড়তেই নৌকা মেরামতে ব্যস্ত চরবাসী স্কুল ছাত্রীকে ধর্ষণ  মামলায় ৩ জনের মৃত্যুদন্ড, প্রেমিক কে  বেকসুর খালাস বরিশালের  ইসলাদী টোল প্লাজা থেকে আনিতা হত্যা মামলার  আসামী হিমুকে গ্রেফতার করেছে র‍্যাব-৮ হাম ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ১২ শিশুর মৃত্যু, অর্ধেকই ঢাকায় চাঁদাবাজি ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগঝালকাঠিতে ছাত্রদল সদস্য সচিবের কুকর্মের ভিডিও ভাইরাল ইসরায়েলি হামলায় বৈরুতে হিজবুল্লাহ কমান্ডার নিহত চামড়া সংরক্ষণে বিনামূল্যে লবণ দেবে সরকার ১৬ বছর বয়স পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ পর্যায়ক্রমে সেনাবাহিনীকে মাঠ পর্যায় থেকে প্রত্যাহারের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলায় দীপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

চাঁদাবাজি ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগঝালকাঠিতে ছাত্রদল সদস্য সচিবের কুকর্মের ভিডিও ভাইরাল

ঝালকাঠি প্রতিনিধি
  • প্রকাশ বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

ঝালকাঠি জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য সচিব সাইদুল ইসলাম রনির বিরুদ্ধে চাঁদাবাজি, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং অবৈধ বালু উত্তোলনসহ একাধিক গুরুতর অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি নলছিটি উপজেলা ছাত্রদলের সভাপতির দায়িত্বেও রয়েছেন। ঝালকাঠি জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণার পরে ত্যাগী ও পরীক্ষিত নেতৃবৃন্দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। বিতর্কিত এই নেতাকে জেলা কমিটির গুরুত্বপূর্ণ পদ প্রদান করায় স্থানীয় রাজনৈতিক ও সচেতন মহলে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়েছে। অপকর্মের ফিরিস্তি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিও স্টোরী ভাইরাল হয়েছে। যার মন্তব্যে নেতিবাচক দিকগুলোই প্রকাশ পেয়েছে। অভিযোগ উঠেছে, কেন্দ্রীয় ছাত্রদল সঠিক তথ্য যাচাই না করেই কোনো এক ‘অদৃশ্য শক্তির’ ইশারায় তাকে এই পদ দিয়েছে।
তথ্যানুসন্ধানে জানা গেছে, ২০২৬ সালের ১০জানুয়ারি ঝালকাঠি জেলা ছাত্রদলের তৎকালীন (সাবেক) সভাপতি মো. আরিফুর রহমান খান ও সাধারণ সম্পাদক গিয়াস সর্দার দিপু কেন্দ্রীয় সংসদের কাছে রনির বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগে উল্লেখ করা হয়, ২০২৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে রনি প্রকাশ্যে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর পক্ষে নির্বাচনি প্রচারণায় অংশ নেন। ওই সময় তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলে তিনি ভবিষ্যতে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজ না করার অঙ্গীকার করেছিলেন।
২০২৬ সালের ৯ জানুয়ারি বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত এক দোয়া অনুষ্ঠানে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের শীর্ষ নেতাদের উপস্থিতিতে হট্টগোল করেন রনি। অনুষ্ঠানে জেলা বিএনপির সাবেক সভাপতি মোস্তফা কামাল মন্টুর নাম ঘোষণা করায় তিনি উত্তেজিত হয়ে গালিগালাজ ও মারমুখী আচরণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
২০২৫ সালের ১০ সেপ্টেম্বর তেঁতুল বাড়িয়া বাজারের ব্যবসায়ী জামাল হোসেন মল্লিকের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করার অভিযোগ ওঠে রনির বিরুদ্ধে। ব্যবসায়ী চাঁদা দিতে অস্বীকার করায় তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এই ঘটনায় ১২সেপ্টেম্বর নলছিটি থানায় একটি সাধারণ করা হয়। পরবর্তীতে ঝালকাঠি দ্রুত বিচার আদালতে একটি মামলা করা হয়, যেখানে রনি ৩ নম্বর আসামি।
এছাড়াও নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়নে অবৈধ ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন ও সরবরাহের জন্য গঠিত একটি ‘তথাকথিত’ কমিটির উপদেষ্টা হিসেবে তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। সর্বোপরী ঝালকাঠি জেলায় ৬১চাঁদাবাজের নামের তালিকায়ও তার নাম রয়েছে বলে জনশ্রুতি রয়েছে।
এসব অভিযোগের বিষয়ে সাইদুল ইসলাম রনি বলেন, রাজনৈতিক গ্রুপিংয়ের কারণে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক আমার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। স্থানীয় দ্বন্দ্বের জেরে আমার নামে দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছিল, তবে তদন্ত প্রতিবেদনে নির্দোষ প্রমাণিত হওয়ায় আদালত মামলাটি খারিজ করে দিয়েছেন। অন্য সব অভিযোগই ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

বিতর্কিত কর্মকাণ্ডের দীর্ঘ তালিকা থাকা সত্ত্বেও সাইদুল ইসলাম রনিকে গুরুত্বপূর্ণ পদে আসীন করায় ঝালকাঠি বিএনপিতে চাপা উত্তেজনা বিরাজ করছে। তৃণমূল কর্মীদের মতে, এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park