চকরিয়ায় সিপ(SEEP)এর দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক গবেষণা শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত – দৈনিক দেশেরকথা
Desher Kotha
৮ মে ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চকরিয়ায় সিপ(SEEP)এর দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক গবেষণা শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত

কক্সবাজারের চকরিয়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা সিপ (SEEP)-এর উদ্যোগে “দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে গবেষণা ফলাফল এক্সচেঞ্জ কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তন ‘মোহনা’তে আয়োজিত এ কর্মশালায় সরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ ও উন্নয়নকর্মীরা অংশ নিয়ে দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার। কর্মশালায় সভাপতিত্ব করেন সিপ-এর পরিচালক-প্রোগ্রাম একেএম আনোয়ার হোসেন মোল্লা।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার বলেন, দুর্যোগপ্রবণ এলাকার মানুষের জীবন ও জীবিকা উন্নয়নে এ ধরনের গবেষণা অত্যন্ত কার্যকর। তিনি বলেন, গবেষণার ফলাফলের ভিত্তিতে যে সুপারিশগুলো আসবে, সেগুলো বাস্তবায়ন করতে হবে। তা না হলে গবেষণার কার্যকারিতা থাকবে না। এ ধরনের গবেষণা পরিচালনার জন্য তিনি সিপকে ধন্যবাদ জানান।

তিনি আরও বলেন, চকরিয়া উপজেলার সকল এনজিও একসঙ্গে বসে গবেষণা থেকে প্রাপ্ত ফলাফল ও সুপারিশের ভিত্তিতে কার্যপরিকল্পনা প্রণয়ন করা প্রয়োজন।

সভাপতির বক্তব্যে একেএম আনোয়ার হোসেন মোল্লা বলেন, ভবিষ্যতেও সিপ এ ধরনের গবেষণা কার্যক্রম চালিয়ে যেতে অঙ্গীকারবদ্ধ। তিনি গবেষণার ফলাফল ও সুপারিশের ভিত্তিতে দুর্যোগজনিত ক্ষয়ক্ষতি কমাতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

কর্মশালাটি পরিচালনা করেন সিপ-এর মনিটরিং, এভালুয়েশন, অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড লার্নিং কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।

টেকনিক্যাল সেশনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের প্রভাষক মো. হোসাইন আল মাহবুব “কোস্টাল বাংলাদেশে দুর্যোগ ঝুঁকি হ্রাস, ব্যবস্থাপনা ও প্রতিক্রিয়া কার্যক্রম মূল্যায়ন: চকরিয়া ও সীতাকুণ্ড উপজেলার প্রেক্ষাপট” শীর্ষক গবেষণার ফলাফল উপস্থাপন করেন।

উপস্থাপনায় উপকূলীয় অঞ্চলে বিদ্যমান দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমের চিত্র তুলে ধরা হয় এবং বিভিন্ন সীমাবদ্ধতা চিহ্নিত করে তা মোকাবিলায় করণীয় বিষয়ে সুপারিশ প্রদান করা হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আরিফ উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা শাহনাজ ফেরদৌসী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল আমিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৈয়ব আলী, উপজেলা সমবায় কর্মকর্তা রমিজ উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম এবং সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মমতাজুল হক।

কর্মশালায় সিপ-এর বিডিজি-১০৪২ প্রকল্পের বিভিন্ন কার্যক্রমও তুলে ধরা হয়, যা উপকূলীয় এলাকার ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি ও সহনশীলতা উন্নয়নে কাজ করছে।

অংশগ্রহণকারীরা তাদের অভিজ্ঞতা তুলে ধরে দুর্যোগ ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগ, তথ্যভিত্তিক পরিকল্পনা এবং স্থানীয় জনগণের সম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করেন।

আয়োজকরা জানান, কর্মশালায় প্রাপ্ত সুপারিশসমূহ ভবিষ্যতে উপকূলীয় অঞ্চলে দুর্যোগ ঝুঁকি হ্রাস কার্যক্রমকে আরও কার্যকর করতে সহায়ক হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনের ২৩ দিনেই দেশে এলো ২২৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স

‘হাসপাতালের টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত’— স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তার মন্তব্যে বিতর্ক

দালিয়ান থেকে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতাকে গ্রেফতার

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

পিরোজপুরের ভান্ডারিয়ায় লক্ষাধিক চিংড়ির রেণু পোনা জব্দ, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

১০

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, এরপরই চীন সফর

১১

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎

১২

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু

১৩

ডাকাতদের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

১৪

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল

১৫

বিতর্কের মুখে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন

১৭

টাঙ্গাইলে সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু

১৮

গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেলেন কাইল্লা পলাশ

১৯

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

২০