কিশোরগঞ্জে জমি নিয়ে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত – দৈনিক দেশেরকথা
Desher Kotha
২৮ সেপ্টেম্বর ২০২২, ১০:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে জমি নিয়ে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি> নীলফামারীর কিশোরগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত আজিজুল ইসলাম নামে এক বৃদ্ধের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। নিহতের ছেলে আশরাফুল ইসলাম বাদি হয়ে মঙ্গলবার রাতে প্রতিপক্ষের ৪৩ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছে। ওই বৃদ্ধ বাহাগিলি ইউনিয়নের দক্ষিণ দুরাকুটি ডাকঘরপাড়া গ্রামের মৃত জফেল উদ্দিনের ছেলে।

এ ঘটনায় বুধবার সকাল পর্যন্ত পুলিশ অভিযান চালিয়ে এজাহার নামীয় ৯ জন আসামিকে গ্রেফতার করেছেন। এরা হলেন, বাজেডুমরিয়া গ্রামের আনন সরকার, সরঞ্জাবাড়ি গ্রামের জিয়াউর রহমান ও নয়ানখাল গ্রামের মোতালেব হোসেন, মোস্তাকিম ওরফে কাল্টু, মোরছালিন মিয়া, মোশারফ হোসেন, আব্দার রহমান, কল্পনা আক্তার ও লালমনি আক্তার।

জানা যায়, দীর্ঘদিন ধরে আজিজুল গংদের সঙ্গে জমি নিয়ে নয়ানখাল গ্রামের আব্দার গংদের বিরোধ চলছে। মঙ্গলবার দুপুরে আব্দারের লোকজন দুরাকুটি ডাকঘরপাড়ার বিরোধপূর্ণ জমিতে গিয়ে অতর্কিতভাবে আজিজুলের লোকজনের ওপর হামলা চালায়। এসময় প্রতিপক্ষের বেদম মারধরে আজিজুলসহ ১১জন গুরুত্বর আহত হয়। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে বিকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধায় ওই বৃদ্ধের মৃত্যু হয়।

কিশোরগঞ্জ থানার ওসি রাজীব কুমার রায় ওই বৃদ্ধের মৃত্যু ও মামলার বিষয়টি নিশ্চিত করে জানান। গ্রেফতারকৃত আসামিদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য রংপুরের মর্গে রয়েছে।

https://play.google.com/store/apps/details?id=com.newsapp.daynikdesherkotha

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু

ডাকাতদের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল

বিতর্কের মুখে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন

টাঙ্গাইলে সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু

গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেলেন কাইল্লা পলাশ

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

বিদেশে কর্মদক্ষতা বাড়াতে ইংরেজি শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান রুমিন ফারহানার

১০

রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর বৈশ্বিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১১

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ৬৬৬

১২

স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় কারাগারে অভিনেতা জাহের আলভী

১৩

ভবিষ্যৎ মহামারি মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে সরকার, বাড়বে স্বাস্থ্যখাতের সক্ষমতা

১৪

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: এক দশক পর ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে খসড়া চার্জশিট

১৫

১২৭তম বার পিছাল সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন

১৬

শিক্ষার্থীদের উপবৃত্তির জন্য জরুরি নির্দেশনা

১৭

কাঁঠালে তৈরি হচ্ছে শিঙাড়া-সমুচা-কাবাব, রপ্তানির আশা মন্ত্রীর

১৮

বড় টুর্নামেন্টে রোনালদোর গোলখরা দীর্ঘতর, পাঁচ বছর ধরে নেই ওপেন-প্লে গোল

১৯

বিশ্বকাপ ম্যাচ প্রদর্শনী ঘিরে উত্তেজনা, রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে লাঞ্ছনার অভিযোগ

২০