ওসির পর গোয়ালন্দের ইউএনও বদলি – দৈনিক দেশেরকথা
arif khanh
১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ওসির পর গোয়ালন্দের ইউএনও বদলি

রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার দরবার-বাড়িতে হামলা, ভাঙচুর ও লাশ পোড়ানোর ঘটনায় থানা ওসির পর এবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদুর রহমানকে বদলি করা হয়েছে। গতকাল রোববার (১৪ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার যুগ্ম সচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নাহিদুর রহমানকে বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি উন্নয়ন ব্যুরোর উপপরিচালক পদে বদলি করা হয়েছে। আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে, অন্যথায় ওই দিন বিকেল থেকে তিনি স্বয়ংক্রিয়ভাবে অবমুক্ত বলে গণ্য হবেন। তবে এখনো নতুন ইউএনও নিয়োগ দেওয়া হয়নি।

এর আগে গত শুক্রবার এক অফিস আদেশে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলামকে রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ের অপরাধ শাখায় বদলি করা হয়। একই সঙ্গে বালিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল-মামুনকে গোয়ালন্দ ঘাট থানার নতুন ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়।

প্রসঙ্গত, ২০২৪ সালের ২৪ ডিসেম্বর মো. নাহিদুর রহমান গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। এর মধ্যে গত ৫ সেপ্টেম্বর নুরাল পাগলার বাড়ি ও দরবারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই সময় নুরাল পাগলার এক ভক্ত নিহত হন। পাশাপাশি অভিনব কায়দায় কাবাঘরের আদলে নির্মিত ১২ ফুট উঁচু কবর থেকে নুরাল পাগলার লাশ তুলে পুড়িয়ে দেওয়া হয়, যা ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

কিশোরগঞ্জে উন্নত পুষ্টি চর্চা প্রসারে স্বাস্থ্যকর শিশুদের প্রতিযোগিতা অনুষ্ঠিত

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

পিরোজপুরের ভান্ডারিয়ায় লক্ষাধিক চিংড়ির রেণু পোনা জব্দ, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, এরপরই চীন সফর

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু

১০

ডাকাতদের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

১১

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল

১২

বিতর্কের মুখে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৩

মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন

১৪

টাঙ্গাইলে সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু

১৫

গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেলেন কাইল্লা পলাশ

১৬

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

১৭

বিদেশে কর্মদক্ষতা বাড়াতে ইংরেজি শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান রুমিন ফারহানার

১৮

রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর বৈশ্বিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১৯

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ৬৬৬

২০