ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি সাদিক কায়েমের – দৈনিক দেশেরকথা
arif khanh
৯ ফেব্রুয়ারী ২০২৬, ২:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি সাদিক কায়েমের

ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন বহন নিষিদ্ধ করার সিদ্ধান্তকে ষড়যন্ত্রমূলক ও নাগরিক অধিকারবিরোধী আখ্যা দিয়ে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন সাদিক কায়েম। তিনি বলেছেন, এই সিদ্ধান্তের ফলে ভোটকেন্দ্রে ঘটে যাওয়া যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার তথ্য ও প্রমাণ সংগ্রহের সুযোগ কার্যত বন্ধ করে দেওয়া হয়েছে, যা একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিপন্থী।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরের দিকে নিজের ফেসবুক পোস্টে সাদিক কায়েম এসব মন্তব্য করেন। পোস্টে তিনি উল্লেখ করেন, ভোটকেন্দ্রে বিএনসিসি প্রত্যাহারের পর এবার মোবাইল ফোন নিষিদ্ধের সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, কার ইশারায় বা কার প্রভাবে নির্বাচন কমিশন এমন সিদ্ধান্ত নিয়েছে, যা সাধারণ নাগরিকদের মৌলিক অধিকার খর্ব করছে।

তিনি আরও লেখেন, ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধের অর্থ হলো ভোটার, সাংবাদিক কিংবা সাধারণ নাগরিক—কেউই আর তাৎক্ষণিকভাবে তথ্য, ছবি বা ভিডিও ধারণ করতে পারবেন না। এর ফলে মোবাইল সাংবাদিকতা বা সিটিজেন জার্নালিজম কার্যত নিষিদ্ধ হয়ে যাবে। কোনো অনিয়ম, সহিংসতা বা বিশৃঙ্খলার ঘটনা ঘটলেও ভুক্তভোগীদের হাতে তাৎক্ষণিক প্রমাণ থাকবে না, যা ন্যায়বিচার ও জবাবদিহিতাকে দুর্বল করবে বলে মন্তব্য করেন তিনি।

সাদিক কায়েম বলেন, নির্বাচন কমিশনের দায়িত্ব হলো একটি অবাধ, সুষ্ঠু ও নিরাপদ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা, কোনো গোষ্ঠীর স্বার্থ রক্ষা করা নয় এবং নাগরিকদের তথ্য জানার অধিকার কেড়ে নেওয়াও নয়। এই সিদ্ধান্তের মাধ্যমে নির্বাচন কমিশনের ভূমিকা ও নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন উঠছে বলে তিনি দাবি করেন।

ফেসবুক পোস্টে তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের তরুণদের ভয় পেয়ে তাদের হাত থেকে তথ্য ও মত প্রকাশের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। তার মতে, জুলাই আন্দোলনের মাধ্যমে তরুণরাই পরিবর্তনের সূচনা করেছে এবং নতুন বাংলাদেশ গঠনের দায়িত্বও তাদের হাতেই। এ প্রেক্ষাপটে তিনি তরুণদের সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সবশেষে সাদিক কায়েম অবিলম্বে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধের সিদ্ধান্ত বাতিলের জোর দাবি জানান এবং বলেন, স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে এই ধরনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

কিশোরগঞ্জে উন্নত পুষ্টি চর্চা প্রসারে স্বাস্থ্যকর শিশুদের প্রতিযোগিতা অনুষ্ঠিত

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

পিরোজপুরের ভান্ডারিয়ায় লক্ষাধিক চিংড়ির রেণু পোনা জব্দ, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, এরপরই চীন সফর

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু

১০

ডাকাতদের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

১১

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল

১২

বিতর্কের মুখে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৩

মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন

১৪

টাঙ্গাইলে সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু

১৫

গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেলেন কাইল্লা পলাশ

১৬

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

১৭

বিদেশে কর্মদক্ষতা বাড়াতে ইংরেজি শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান রুমিন ফারহানার

১৮

রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর বৈশ্বিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১৯

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ৬৬৬

২০