1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বিএনপির সংসদীয় দলের বৈঠক চলছে, আলোচনায় স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন – দৈনিক দেশেরকথা
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আনসারের সঙ্গে ধস্তাধস্তি: গাঁজাসহ বহিরাগত যুবক আটক চট্টগ্রামে সাবেক মেয়র মনজুর আলমের বাসায় গিয়ে অবরুদ্ধ হাসনাত আবদুল্লাহ সৌদি আরবসহ ৫ আরব দেশের বিরুদ্ধে ক্ষতিপূরণ দাবি করল ইরান আন্দামান সাগরে ট্রলারডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ অন্তত ২৫০ লাকসামে নববর্ষে ‘ সেইভ দ্য হিউম্যানিটি’র ব্যতিক্রমী আয়োজন টাঙ্গাইল-ময়মনসিংহ-সিলেটে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত বিরোধী দলে ‘স্বৈরাচারের ভূত’ চেপে বসেছে: টাঙ্গাইলে প্রধানমন্ত্রী তারেক রহমান লাকসামে নানা আয়োজনে নববর্ষ-১৪৩৩  উদযাপন শিক্ষকদের উৎসব ভাতা ১০০ শতাংশে উন্নীত করার আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী কৃষক কার্ড বিতরণ ও স্থলবন্দর পরিদর্শনে টেকনাফে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ 

বিএনপির সংসদীয় দলের বৈঠক চলছে, আলোচনায় স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ বুধবার, ১১ মার্চ, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর আগের দিন ক্ষমতাসীন দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র সংসদীয় দলের বৈঠক চলছে। বৈঠকে সভাপতিত্ব করছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১১ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবন-এর সরকার দলীয় সভাকক্ষে এ বৈঠক শুরু হয়। এতে আগামীকাল বৃহস্পতিবার শুরু হতে যাওয়া সংসদের প্রথম অধিবেশনকে কেন্দ্র করে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে।

বৈঠকে প্রথম অধিবেশনের সভাপতি, স্পিকার ও ডেপুটি স্পিকার নির্ধারণের বিষয়েও সংসদ সদস্যদের সঙ্গে আলোচনা করছেন সংসদ নেতা। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

সংসদে সংখ্যাগরিষ্ঠতা থাকায় সাধারণত ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থীই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হন। তবে ডেপুটি স্পিকারের পদটি বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী-কে দেওয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি।

এদিকে জামায়াতে ইসলামী এই পদটি গ্রহণ করবে কি না, তা এখনো নিশ্চিত নয়। বিষয়টি নিয়ে আজ বিরোধী দলের বৈঠকে সিদ্ধান্ত হতে পারে বলে জানা গেছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park