উলিপুরে দুর্যোগকালীন সময়ে জেন্ডার সংবেদনশীল রিপোর্টং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  – দৈনিক দেশেরকথা
arif khanh
২৭ জুলাই ২০২৫, ৩:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

উলিপুরে দুর্যোগকালীন সময়ে জেন্ডার সংবেদনশীল রিপোর্টং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম জেলার উলিপুরে জেলা পর্যায়ের প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

২৭ জুলাই রোববার সকাল ১০ টায় উলিপুর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে  কর্মশালা স্বেচ্ছাসেবী ও উন্নয়নমূলক বেসরকারি সংস্থা  “লাইট হাউস”র আয়োজনে  অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে জানানো হয় লাইট হাউস একটি অলাভজনক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। ১৯৮৮ সালে প্রতিষ্ঠার পর থেকে এলাকায় স্বেচ্ছাসেবীমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। 

কুড়িগ্রাম জেলার ৫টি উপজেলার প্রকল্প এলাকায় লাইট হাউসের কার্যক্রম অব্যাহত রয়েছে। ১৯৯২ সাল থেকে লাইট হাউস বাংলাদেশের গ্রামীণ ও শহরের দরিদ্র, প্রান্তিক ও উচ্চ ঝুঁকির জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নেকাজ করে আসছে। সংস্থা মূলতঃ ভূমিহীন, গৃহহীন, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী, তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী, জলবায়ু পরিবর্তন, দূর্যোগ ব্যবস্থাপনা, লিঙ্গ ভিত্তিক সহিংসতা, পথ শিশু, স্কুল থেকে ঝরে পড়া শিশু এবং সুবিধাবঞ্চিত শিশু ও প্রাপ্ত বয়স্কদের উন্নয়নের জন্য কাজ করছে। লাইট হাউসের আয়োজনে ও উলিপুর প্রেসক্লাবের সভাপতি মওলানা মমতাজুল হাসান করিমীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন উলিপুর উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার সাহা। 

কর্মশালায় বক্তব্য রাখেন, প্রজেক্ট ম্যানেজার মনিরুল ইসলাম (অন লাইনে), জেন্ডার বিষয়ক উপদেষ্টা ওয়াহিদা ইয়াসমিন( অন লাইনে), প্রজেক্ট কো অর্ডিনেটর মোঃ জাহাঙ্গীর আলম, কুড়িগ্রাম উপজেলা কো অর্ডিনেটর মোঃ রিপন আলী, উলিপুর উপজেলা কো অর্ডিনেটর রোকেয়া খাতুন ও ফাইন্যান্স এসিস্ট্যান্ট জেনেফার জান্নাত। কয়েকটি পর্বে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দুর্যোগ ও লিঙ্গ সংবেদনশীল রিপোর্টিং এর উপর প্রশিক্ষণ প্রদান করেন দৈনিক আজ কালকের খবরের সিনিয়র রিপোর্টার ও লাইট হাউসের ফোকাল পার্সন জাকির হোসেন।

প্রশিক্ষণ কর্মশালায় উলিপুর, চিলমারী ও রাজারহাট উপজেলার ৪৭ জন সাংবাদিক অংশ গ্রহণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনের ২৩ দিনেই দেশে এলো ২২৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স

‘হাসপাতালের টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত’— স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তার মন্তব্যে বিতর্ক

দালিয়ান থেকে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতাকে গ্রেফতার

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

পিরোজপুরের ভান্ডারিয়ায় লক্ষাধিক চিংড়ির রেণু পোনা জব্দ, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

১০

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, এরপরই চীন সফর

১১

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎

১২

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু

১৩

ডাকাতদের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

১৪

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল

১৫

বিতর্কের মুখে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন

১৭

টাঙ্গাইলে সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু

১৮

গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেলেন কাইল্লা পলাশ

১৯

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

২০