স্টাফ রিপোর্টার : জামালপুরের ইসলামপুরে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ঘর থেকে বের করে আব্দুর রহিম মেম্বারকে প্রকাশ্যে হত্যার ঘটনায় সন্দেহভাজন দুইজনকে আটক শেষে পুলিশে সোপর্দ করেছে বিক্ষুব্দ জনতা। ৩০ জুন তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।
আটককৃতরা হলো- ইসলামপুর উপজেলার কুলকান্দি ইউনিয়নের জিগাতলা গ্রামের আজাহার সরদারের ছেলে মো: সালাম (৫০) এবং দেওয়ানগঞ্জ উপজেলার চুগাইবাড়ী ইউনিয়নের চর হারোয়াবাড়ি গ্রামের সুবাহান আলীর ছেলে মো: চান মিয়া (৩৫)।
২৮ জুন মধ্যরাতে ইসলামপুর উপজেলার কুলকান্দি ইউনিয়নের জিগাতলা গ্রামের আব্দুর রহিমকে প্রশাসনের লোক পরিচয় দিয়ে ঘর থেকে বাইরে এনে কুপিয়ে হত্যা করে অজ্ঞাত এক বাহিনী।
এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। খবর পেয়ে আইন শৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা ছুটে যান ঘটনাস্থলে। পুরো এলাকায় চলে শোকের মাতম। অবশেষে বিক্ষুব্দ এলাকাবাসি সংঘবদ্ধ হয়ে হত্যাকারিদের সনাক্তে এবং প্রশাসনকে সহায়তায় এগিয়ে আসেন।
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আতিকুর রহমান বলেন, পুলিশ-পিবিআইসহ গোয়েন্দারা মাঠে নেমেছেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান আনিসুর রহমানসহ স্থানীয়রা কৌশলে সন্দেহভাজন এই দুইজনকে গণধোলাই দিয়ে আটক শেষে পুলিশে দিয়েছেন। আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে
মন্তব্য করুন