1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

জামগড়া আর্মি ক্যাম্পের রাতভর অভিযানে ছিনতাইকারী চক্রের ৬ সদস্য গ্রেফতার

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

এলাকাবাসীর কাছ থেকে পাওয়া তথ্য ও প্রমাণ থেকে জানা যায়, ইউনিক বাস স্ট্যান্ড এলাকায় একটি সঙ্ঘবদ্ধ ছিনতাইকারী চক্র দীর্ঘদিন ধরে মোবাইল এবং অর্থ ছিনতাই এবং শারীরিকভাবে জখম করে পথচারীদের এবং যাত্রীদের নাজেহাল করে আসছে।

ঘটনাস্থলের বিভিন্ন ভিডিও ফুটেজ বিশ্লেষণ ও স্থানীয়দের তথ্যের ভিত্তিতে জামগড়া আর্মি ক্যাম্পের নেতৃত্বে রাতভর অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। পরিকল্পিত অভিযানে ৫টি স্থানে একযোগে তল্লাশি চালিয়ে কুখ্যাত ছিনতাইকারী চক্রের ৬ জন সদস্যকে গ্রেফতার করা হয়।

অভিযানের সময় চিন্তা কারীদের স্বীকারোক্তির প্রেক্ষিতে বসতবাড়িতে তল্লাশি চালিয়ে চাইনিজ কুড়াল, চাপাতি, ছুরি ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে আশুলিয়া-বাইপাইল সড়ক এলাকায় ছিনতাই কার্যক্রম চালিয়ে আসছিল।

অভিযান শেষে গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত অস্ত্রসমূহ আইনগত প্রক্রিয়ার জন্য আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা:

১. আজহার (৩২), মধ্য গাজীরচট।
২. রকিবুল (২৩), মধ্য গাজীরচট।
৩. কাওসার (২৪), উত্তর গাজীরচট।
৪. আফজাল (২৯), মধ্য গাজীরচট।
৫. জুঁই (২৬), মধ্য গাজীরচট।
৬. আরিফুল ইসলাম (২৩), মধ্য গাজীরচট।

উদ্ধারকৃত জিনিসপত্র:

১. ৯টি চাপাতি
২. ১টি চাইনিজ কুড়াল
৩. ২টি ছুরি
৪. ৯টি অপরাধমূলক প্রমাণ সম্বলিত মোবাইল ফোন

জামগড়া আর্মি ক্যাম্পের নেতৃত্বে পরিচালিত সফল অভিযানের ফলে দীর্ঘদিন ধরে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা এই ছিনতাইকারী চক্রের কার্যক্রম বন্ধ হয়েছে। ফলে মধ্য গাজীরচট এলাকায় সাধারণ জনগণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park