1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

হাদিকে গুলি: মূল অভিযুক্ত ফয়সালের স্ত্রী, বান্ধবীসহ তিনজন আটক

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় তদন্তে নতুন অগ্রগতি এসেছে। এ ঘটনায় সন্দেহভাজন আরও তিনজনকে আটক করেছে র‌্যাব। রবিবার ১৪ ডিসেম্বর রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের স্ত্রী সামিয়া, তার বান্ধবী মনিকা এবং শ্যালক শিপু। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

র‌্যাব জানায়, আটককৃতদের কাছ থেকে ফয়সাল করিম মাসুদের স্বাক্ষর করা বিপুল পরিমাণ চেকবই ও একাধিক ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারণা, হামলার পরিকল্পনা ও পলাতক অভিযুক্তদের সহায়তায় এসব আলামত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এদিকে পুলিশ জানিয়েছে, হাদির ওপর গুলি চালানো ব্যক্তি ও তার সহযোগী মোটরসাইকেল চালককে শনাক্ত করা হয়েছে। বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম জানান, শনাক্ত দুই ব্যক্তি হলেন ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখ। তার ভাষ্য অনুযায়ী, মোটরসাইকেলের পেছনে বসে ফয়সাল গুলি চালান এবং সামনের আসনে আলমগীর মোটরসাইকেল চালাচ্ছিলেন।

এর আগে ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানান, এই হামলার ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং হামলায় ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তারও আগে মোটরসাইকেলটির মালিক হিসেবে আব্দুল হান্নানকে গ্রেপ্তার করা হয়। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাগডাঙ্গা পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা এবং পেশায় শ্রমিক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মোটরসাইকেলটির মালিকানা স্বীকার করেছেন।

উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় শরিফ ওসমান বিন হাদিকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে রাজধানীর এভায়ারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তিনি বর্তমানে সিসিইউতে চিকিৎসাধীন। এ ঘটনার পর থেকেই দেশজুড়ে নিন্দা ও প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রয়েছে, দ্রুত বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে সরব বিভিন্ন মহল।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park