1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
নবীনগরে তারেক রহমানকে কটুক্তির প্রতিবাদে কৃষক দলের প্রতিবাদ সভা অনুষ্ঠিত  – দৈনিক দেশেরকথা
শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় জিয়া খাল পুনঃখনন উদ্বোধন: কৃষিতে ফিরবে প্রাণ, মিটবে জলাবদ্ধতা খানপুরে অভিযানে ৩৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার টেন্ডার অনিয়মের মূল হোতা নরসিংদীর সিভিল সার্জনের বিরুদ্ধে হাইকোর্টের রুল জারি পরকীয়ার টানাপোড়েনে যুবক হত্যা, গোয়ালঘরের মাটি খুঁড়ে মিলল মরদেহ রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় কিশোরগঞ্জের যুবক নিহত, পরিবারে শোকের মাতম নোয়াখালীতে এসিল্যান্ড-তহশিলদারসহ ৯জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা জটিলতা কাটিয়ে সরকার গঠনের পথে থালাপতি বিজয় গুম-অপহরণ ও ভয়ের সংস্কৃতিমুক্ত রাষ্ট্র চায় জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ মরদেহের পাশে ছিল চিরকুট, যা লিখা ছিল তাতে কোনো ধর্মকে টার্গেট করে ক্ষতি না করার আহ্বান জানানো হবে ভারত সরকারকে: জামায়াত আমির

নবীনগরে তারেক রহমানকে কটুক্তির প্রতিবাদে কৃষক দলের প্রতিবাদ সভা অনুষ্ঠিত 

সঞ্জয় শীল
  • প্রকাশ শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সদরে কেন্দ্রীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা কৃষক দলের আহবায়ক কে এম মামুনুর রশিদের নেতৃত্বে উপজেলায় কৃষক দলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের ছবি অবমাননা ও তাকে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার সকালে (১৮ জুলাই ২০২৫) নবীনগর সদরস্থ উপজেলা কৃষক দলের অফিস থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে প্রেসক্লাবের সামনে সভা করেন।

উপজেলা কৃষক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন  বাবুলের সঞ্চালনায় উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জেলা বিএনপির সদস্য,  কেন্দ্রীয় কৃষক দলের সাংগঠনিক ও উপজেলা কৃষক দলের আহবায়ক কে এম মামুনুর রশিদ। 

এতে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সদস্য মো. সাইফুল হক সাইফুল, উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মো. মুমিনুল ইসলাম পলাশ, যুগ্ম আহবায়ক আবু কালাম রমজান, যুগ্ম আহবায়ক আবু কালাম স্বাধীন,  যুগ্ম আহবায়ক মো. মোজাম্মেল হক, কাজী হেলাল উদ্দিন, পৌর কৃষক দলের সভাপতি মো. আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খান, উত্তর কাইতলা ইউনিয়নের কৃষক দলের সভাপতি সফিকুল ইসলাম সফুসহ পৌর ও ইউনিয়ন কৃষক দলের নেতাকর্মীরা।

কে এম মামুনুর রশিদ বলেন, ওরা ভোট পাবে বলে পিআর চায়, পিআর-পিআর করে নির্বাচন পেছানোর কুট কৌশল করছে। বিএনপি ও জননেতা তারেক রহমানকে নিয়ে অপ-প্রচার চালাচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের ছবি অবমাননা ও কটুক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। 

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park