1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
২০২৬-২৭ অর্থবছরে জাবি শিক্ষার্থীর মাথাপিছু বরাদ্দ ২ লাখ ৬৮ হাজার টাকা ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকার বিশেষ ঋণ দিল বাংলাদেশ ব্যাংক রাত ২টায় নেদারল্যান্ডস-জাপান মহারণ, এগিয়ে কারা? আগামীকাল থেকে বাজারে আসছে হাঁড়িভাঙ্গা আম, অবকাঠামোগত সংকটে উদ্বিগ্ন চাষি-ব্যবসায়ীরা লাকসামে ডেন্টাল চিকিৎসককে জড়িয়ে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার জয়, তবু সিরিজ বাংলাদেশের ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ ওসি প্রত্যাহার গলাচিপায় স্কুল ফিডিং দেওয়া হচ্ছে তেঁতো স্বাদের ডিম  বিআরটি প্রকল্পের অগ্রগতি নিয়ে প্রধানমন্ত্রীর পর্যালোচনা সভা পিরোজপুররের মঠবাড়িয়ায় ২০০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন আমির খান, পাত্রী গৌরি স্প্র্যাট?

বিনোদন সংবাদ
  • প্রকাশ বুধবার, ৩ জুন, ২০২৬

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান আবারও বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, দীর্ঘদিনের প্রেমিকা গৌরি স্প্র্যাট-এর সঙ্গে আগামী ৫ জুলাই নতুন জীবনে পা রাখতে পারেন এই জনপ্রিয় অভিনেতা।

প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, ৬১ বছর বয়সী আমির খান এবং ৪৭ বছর বয়সী গৌরি স্প্র্যাট তাদের সম্পর্ককে আনুষ্ঠানিক রূপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। জানা গেছে, বিয়েটি নিবন্ধনের মাধ্যমে সম্পন্ন হবে এবং অনুষ্ঠানটি আয়োজন করা হবে আমির খানের নিজ বাসভবনে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি আমির বা গৌরি।

ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সম্প্রতি এই সিদ্ধান্ত নিয়েছেন তারা এবং ইতোমধ্যে বিয়ের প্রস্তুতিও শুরু হয়েছে। অনুষ্ঠানটি খুবই ব্যক্তিগত পরিসরে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে শুধু পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুরাই উপস্থিত থাকবেন।

বলিউড অঙ্গনে আলোচনা রয়েছে, আমিরের দীর্ঘদিনের বন্ধু সালমান খান এবং শাহরুখ খান অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন, যদি তাদের সময়সূচি অনুকূলে থাকে। যদিও এখন পর্যন্ত অতিথি তালিকা প্রকাশ করা হয়নি।

২০২৫ সালে নিজের ৬০তম জন্মদিনে প্রথমবারের মতো গৌরি স্প্র্যাটকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন আমির খান। এরপর একাধিক সাক্ষাৎকারে তিনি গৌরীর প্রতি নিজের অনুভূতির কথা প্রকাশ্যে জানিয়েছেন। এক সাক্ষাৎকারে আমির বলেছিলেন, গৌরীর সঙ্গে পরিচয় হওয়াকে তিনি নিজের জীবনের আশীর্বাদ মনে করেন এবং তার সঙ্গে থাকলে মানসিক শান্তি পান।

গৌরি স্প্র্যাটের আগের সংসারের সাত বছর বয়সী একটি ছেলে রয়েছে, যার নাম কুইন। তার পারিবারিক ইতিহাসও বেশ আলোচিত। গৌরীর দাদা ফিলিপ স্প্র্যাট ছিলেন ব্রিটিশ বংশোদ্ভূত কমিউনিস্ট নেতা, যিনি ১৯২০-এর দশকে ভারতে এসে স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিলেন।

উল্লেখ্য, ১৯৮৬ সালে রীনা দত্ত-কে বিয়ে করেছিলেন আমির খান। দীর্ঘ দাম্পত্য জীবনের পর ২০০০ সালে তাদের বিচ্ছেদ ঘটে। পরে ২০০৫ সালে চলচ্চিত্র নির্মাতা কিরণ রাও-কে বিয়ে করেন তিনি। প্রায় ১৫ বছর একসঙ্গে থাকার পর ২০২১ সালে যৌথভাবে বিচ্ছেদের ঘোষণা দেন এই দম্পতি।

তবে বিচ্ছেদের পরও দুই সাবেক স্ত্রীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন আমির খান। পারিবারিক বিভিন্ন অনুষ্ঠান ও সামাজিক আয়োজনে এখনো তাদের একসঙ্গে দেখা যায়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park