1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে  ৪২ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ, আটক দুই পিরোজপুরে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ মেগা কর্মসূচির শুভ উদ্বোধন কুড়িগ্রামে এসআই জাহেদুল ইসলামের প্রত্যাহার ও শাস্তির দাবিতে মানববন্ধন নবীনগরে স্বঘোষিত শিল্পপতিসহ একাধিক জনের নামে হত্যা মামলা ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, নতুন রোগী ৭৯৬ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দীর্ঘ ২৩ দিনের ঈদের ছুটি শেষে আগামীকাল খুলছে কুবি ঢাকাসহ ১৫ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরগুলোতে সতর্ক সংকেত মরক্কোর বিপক্ষে শক্তিশালী একাদশে নামতে পারে ব্রাজিল মদ-সিগারেটের ট্যাক্স বাড়ানোয় বিরোধী দল নাখোশ : প্রধানমন্ত্রী

যারা খেলা বোঝে তারা ব্রাজিলের সমর্থন করে: অপু বিশ্বাস

অনলাইন ডেস্ক
  • প্রকাশ শনিবার, ১৩ জুন, ২০২৬

ফুটবল বিশ্বকাপ এলেই বাংলাদেশজুড়ে শুরু হয় উৎসবের আমেজ। দেশের কোটি ফুটবলপ্রেমীর মতো ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসও মেতে ওঠেন বিশ্বকাপের উন্মাদনায়। অভিনয়ের ব্যস্ততার মধ্যেও ফুটবলের প্রতি তাঁর ভালোবাসা বরাবরই চোখে পড়ার মতো। বিশেষ করে প্রিয় দল ব্রাজিল এবং প্রিয় খেলোয়াড়দের নিয়ে তাঁর আবেগ নতুন করে আলোচনায় এসেছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিশ্বকাপ, প্রিয় দল ও প্রিয় ফুটবলার প্রসঙ্গে কথা বলতে গিয়ে অপু বিশ্বাস জানান, দীর্ঘদিন ধরেই তিনি ব্রাজিলের সমর্থক। একই সঙ্গে ফুটবল বিশ্বের দুই জনপ্রিয় তারকা নেইমার ও লিওনেল মেসির প্রতি নিজের পছন্দের কথাও তুলে ধরেন।

প্রিয় খেলোয়াড় সম্পর্কে তিনি বলেন, “আমি নেইমারকে অনেক পছন্দ করি। তার খেলার ধরণ, মাঠে উপস্থিতি এবং পারফরম্যান্স সবকিছুই আমার ভালো লাগে। অন্যদিকে ব্যক্তিত্বের কারণে মেসিকেও আমার পছন্দ।”

নিজের ব্রাজিল সমর্থনের বিষয়টি জানাতে গিয়ে অপু বিশ্বাস বলেন, “আমি ব্রাজিলের কট্টর সমর্থক। যারা খেলা বোঝে তারা ব্রাজিল করে। ব্রাজিলের খেলোয়াড়দের খেলায় আলাদা এক ধরনের সৌন্দর্য ও ছন্দ রয়েছে, যা আমাকে সবসময় মুগ্ধ করে।”

তবে পরিবারের ভেতর ফুটবল সমর্থনে রয়েছে ভিন্নতা। অপু বিশ্বাস জানান, তাঁর ছেলে আব্রাম খান জয় আর্জেন্টিনার সমর্থক এবং মেসির ভক্ত। বিষয়টি নিয়ে মজা করে তিনি বলেন, “শুধু ব্রাজিলের সমর্থক থাকলে তো হবে না, অন্য দলের সমর্থকও থাকতে হবে। তা না হলে খেলা দেখার মজা কমে যাবে। আমার ছেলে জয় আর্জেন্টিনা করে এবং সে মেসির বড় ভক্ত।”

বিশ্বকাপকে শুধুমাত্র একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, বরং একটি বৈশ্বিক উৎসব হিসেবেই দেখেন এই চিত্রনায়িকা। বিশ্বকাপের সময়কার স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, “বিশ্বকাপ মানেই উত্তেজনা, আনন্দ আর উৎসব। ঈদের মতো একটি পরিবেশ তৈরি হয় চারদিকে। অনেক সময় রান্নাবান্না শেষ করে টিভির সামনে বসে যাই। রাত দুইটা, তিনটা বেজে গেলেও খেলা দেখতে দেখতে সময় কেটে যায়।”

অপু বিশ্বাসের মতে, ফুটবল বিশ্বকাপ শুধু খেলার মধ্যে সীমাবদ্ধ নয়; এটি মানুষকে একত্রিত করে, আনন্দ ভাগাভাগি করার সুযোগ তৈরি করে এবং প্রিয় দলকে ঘিরে স্মরণীয় মুহূর্তের জন্ম দেয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park