1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রবিবার, ১৪ জুন ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
২০২৬-২৭ অর্থবছরে জাবি শিক্ষার্থীর মাথাপিছু বরাদ্দ ২ লাখ ৬৮ হাজার টাকা ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকার বিশেষ ঋণ দিল বাংলাদেশ ব্যাংক রাত ২টায় নেদারল্যান্ডস-জাপান মহারণ, এগিয়ে কারা? আগামীকাল থেকে বাজারে আসছে হাঁড়িভাঙ্গা আম, অবকাঠামোগত সংকটে উদ্বিগ্ন চাষি-ব্যবসায়ীরা লাকসামে ডেন্টাল চিকিৎসককে জড়িয়ে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার জয়, তবু সিরিজ বাংলাদেশের ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ ওসি প্রত্যাহার গলাচিপায় স্কুল ফিডিং দেওয়া হচ্ছে তেঁতো স্বাদের ডিম  বিআরটি প্রকল্পের অগ্রগতি নিয়ে প্রধানমন্ত্রীর পর্যালোচনা সভা পিরোজপুররের মঠবাড়িয়ায় ২০০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

“ছবি করেনি পাঁচটা, তারাও দেখি বডিগার্ড নিয়ে ঘোরে” : বাপ্পারাজ

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ সোমবার, ২৫ মে, ২০২৬

চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচনকে সামনে রেখে চলচ্চিত্র অঙ্গনে ঐক্যের আহ্বান জানিয়েছেন চিত্রনায়ক বাপ্পারাজ। একই সঙ্গে দেহরক্ষী নিয়ে শিল্পীদের চলাফেরার প্রবণতা নিয়েও মন্তব্য করেছেন তিনি।

এক সংবাদ সম্মেলনে বাপ্পারাজ বলেন, শিল্পীদের নিরাপত্তা নিয়ে অতীতে খুব বেশি ব্যবস্থা ছিল না। তবে সাম্প্রতিক সময়ে কিছু নিরাপত্তা ব্যবস্থা দেখা গেছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, “আমরা তো কোনো দিন বডিগার্ড নিয়ে ঘুরি না। কিন্তু যারা পাঁচটা ছবিও করেনি, যাদের কোনো ক্রেজ নেই, তারাও দেখি দুই-তিনজন বডিগার্ড নিয়ে ঘোরে।”

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন বাপ্পারাজ। নির্বাচনকে কেন্দ্র করে তিনি শিল্পীদের মধ্যে বিভেদ না রেখে একটি শান্ত ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

তিনি বলেন, শিল্পীরা একটি পরিবারের মতো, তাই সবাইকে একসঙ্গে থাকতে হবে। কেউ কারও বিরুদ্ধে কটু কথা বলবে না—এটাই তিনি চান।

অতীতের ঘটনা নিয়ে বিতর্ক না বাড়িয়ে ভবিষ্যতে ইতিবাচক পরিবর্তন আনার কথাও বলেন এই অভিনেতা। তিনি জানান, নির্বাচনে প্রতিশ্রুতি নয়, বাস্তব কাজের মাধ্যমেই পরিবর্তন আনতে চান।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park