ইরানের সঙ্গে চুক্তিতে তাড়াহুড়া নয়, সতর্ক অবস্থানে ট্রাম্প – দৈনিক দেশেরকথা
অনলাইন ডেস্ক
২৫ মে ২০২৬, ২:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইরানের সঙ্গে চুক্তিতে তাড়াহুড়া নয়, সতর্ক অবস্থানে ট্রাম্প

ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে তাড়াহুড়া না করতে মধ্যস্থতাকারীদের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, বিষয়টি এখনো সংবেদনশীল পর্যায়ে রয়েছে এবং সময় নিয়ে সিদ্ধান্ত নেওয়াই উত্তম।

এর আগে তিনি ইঙ্গিত দিয়েছিলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। তবে নতুন মন্তব্যে তিনি বলেন, আলোচনা ‘গঠনমূলকভাবে’ এগোচ্ছে, কিন্তু কোনো ধরনের দ্রুত সিদ্ধান্তে যাওয়া ঠিক হবে না।

আলোচনায় থাকা সম্ভাব্য চুক্তিতে ৬০ দিনের যুদ্ধবিরতি বাড়ানো, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পরবর্তী আলোচনার বিষয় অন্তর্ভুক্ত রয়েছে বলে জানা গেছে।

ইরানের পক্ষ থেকেও আলোচনায় অগ্রগতির ইঙ্গিত মিলেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, চুক্তির খুব কাছে থাকা আবার অনেক দূরে থাকার মতো অবস্থাও তৈরি হয়েছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইরানের সঙ্গে আলোচনা এখনো চলমান রয়েছে। তিনি বলেন, একটি ভালো প্রস্তাব আলোচনার টেবিলে রয়েছে, যেখানে হরমুজ প্রণালি উন্মুক্ত রাখা এবং পারমাণবিক ইস্যু নিয়ে সময়সীমাভিত্তিক আলোচনা অন্তর্ভুক্ত আছে।

তিনি আরও জানান, সম্ভাব্য এই চুক্তির প্রতি উপসাগরীয় দেশসহ আন্তর্জাতিক অঙ্গনে সমর্থন রয়েছে। তবে চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে এখনো কিছু সময় লাগবে বলে মনে করছে ওয়াশিংটন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সঙ্গে চুক্তিতে তাড়াহুড়া নয়, সতর্ক অবস্থানে ট্রাম্প

“ছবি করেনি পাঁচটা, তারাও দেখি বডিগার্ড নিয়ে ঘোরে” : বাপ্পারাজ

ট্রেনে নারীদের জন্য আলাদা বগির পরিকল্পনা সরকারের

১১ জেলার জন্য বড় দুঃসংবাদ, ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

ঈদযাত্রায় কমলাপুর রেলস্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড়

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

ছাত্রদলের মামলায় জামিন পেলেন এনসিপির কেন্দ্রীয় নেতা

স্থানীয় নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই ইসির

ইনজুরির শঙ্কায় ম্যাচ শেষ হওয়ার আগেই মাঠ ছাড়লেন লিওনেল মেসি

কুবি শিক্ষার্থীদের ঈদ ভাবনা; ত্যাগের ঈদে মানবিক সমাজ গঠনের প্রত্যাশা

১০

ঈদের আগে আবার বাড়ল সোনার দাম, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৩৮ হাজার টাকা

১১

টাঙ্গাইলে রডভর্তি ট্রাক উল্টে নিহত ১৫, আহত অন্তত ১০

১২

চাটখিল উপজেলা ছাএদলের পদেপার্থী রনি মিঝি জামায়াতের পক্ষ নিয়ে ইউনিয়ন ছাএদলের সভাপতির উপর অতর্কিত হামলা

১৩

কুড়িগ্রাম সীমান্তে বিজিবি’র সর্বোচ্চ সতর্ক অবস্থানসহ নজরদারি বৃদ্ধিকরণ

১৪

লাকসামে ৬ বছরের শিশুকে ৭০ বছরের বৃদ্ধের যৌন নিপীড়নের অভিযোগে থানার মামলা দায়ের

১৫

আত্রাইয়ে ভিজিএফ’র চাল পেলেন ১৫ হাজারের অধিক দুস্থ পরিবার

১৬

দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

১৭

ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

১৮

বেলুচিস্তানে গাড়ি বোমা হামলায় ২৪ পাকিস্তানি সৈন্য নিহত

১৯

লাকসামে তিন স্কুল ছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগ অটোরিকশা চালককে ভ্রাম্যমান আদালতের কারাদণ্ড প্রদান

২০