ঝিনাইদহে ছাত্রদলের দায়ের করা মামলায় গ্রেপ্তারের পর জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জামিন পেয়েছেন। সোমবার (২৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে ঝিনাইদহ জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি।
জানা গেছে, সকালে ঝিনাইদহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তার জামিন আবেদন করেন আসামিপক্ষের আইনজীবীরা। আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী ইসমাইল হোসেন। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।
তবে একই মামলায় গ্রেপ্তার যুবশক্তির কেন্দ্রীয় এক নেতার জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
এর আগে ছাত্রদলের দায়ের করা মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়। মামলার বিস্তারিত অভিযোগ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বেশি কিছু জানা যায়নি।
মন্তব্য করুন