1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রবিবার, ১৪ জুন ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
২০২৬-২৭ অর্থবছরে জাবি শিক্ষার্থীর মাথাপিছু বরাদ্দ ২ লাখ ৬৮ হাজার টাকা ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকার বিশেষ ঋণ দিল বাংলাদেশ ব্যাংক রাত ২টায় নেদারল্যান্ডস-জাপান মহারণ, এগিয়ে কারা? আগামীকাল থেকে বাজারে আসছে হাঁড়িভাঙ্গা আম, অবকাঠামোগত সংকটে উদ্বিগ্ন চাষি-ব্যবসায়ীরা লাকসামে ডেন্টাল চিকিৎসককে জড়িয়ে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার জয়, তবু সিরিজ বাংলাদেশের ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ ওসি প্রত্যাহার গলাচিপায় স্কুল ফিডিং দেওয়া হচ্ছে তেঁতো স্বাদের ডিম  বিআরটি প্রকল্পের অগ্রগতি নিয়ে প্রধানমন্ত্রীর পর্যালোচনা সভা পিরোজপুররের মঠবাড়িয়ায় ২০০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

কোনো ধর্মকে টার্গেট করে ক্ষতি না করার আহ্বান জানানো হবে ভারত সরকারকে: জামায়াত আমির

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ শনিবার, ৯ মে, ২০২৬

কোনো ধর্ম-বর্ণ বা গোষ্ঠীকে টার্গেট করে কারও ক্ষতিসাধন যেন না করা হয়, সে বিষয়ে ভারত সরকারকে আহ্বান জানানো হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (৯ মে) জাপান সফর শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, ভারতের সংবিধান ধর্মনিরপেক্ষ হওয়ায় সেখানে ইসলাম ধর্মকে আলাদাভাবে চিহ্নিত করা উচিত নয়। তিনি বলেন, কোনো ধর্ম-বর্ণ বা গোত্রকে লক্ষ্য করে যেন ক্ষতিসাধন না করা হয়, সে বিষয়ে ভারত সরকারের প্রতি আহ্বান জানানো হবে।

তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গসহ পৃথিবীর যেকোনো জায়গায় যদি নিরীহ মানুষের ওপর জুলুম করা হয়, তাহলে জামায়াতে ইসলামী তার বিপক্ষে থাকবে। ডা. শফিকুর রহমান বলেন, মজলুম যেখানে থাকবে, তারা সবসময় সেই মজলুমের পক্ষেই থাকবেন।

এদিকে গাজীপুরের কাপাসিয়ায় পাঁচজনকে কুপিয়ে হত্যার ঘটনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করেন জামায়াত আমির। তিনি বলেন, সাম্প্রতিক এসব ঘটনা দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তৈরি করছে।

এছাড়া ডা. শফিকুর রহমান জানান, জাপানে আটদিনের সফরে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টারসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন তারা। সফরে বাংলাদেশ ও জাপানের মধ্যকার সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি স্কিল ডেভেলপমেন্ট, নগর অবকাঠামো উন্নয়ন এবং ভূমিকম্প মোকাবিলার বিষয়েও আলোচনা হয়েছে বলে উল্লেখ করেন জামায়াত আমির।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park