1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বুধবার, ১০ জুন ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীনগরে মহেশখাল দখল করে দোকানঘর নির্মান, নিরব প্রশাসন সরকারি অর্থে ঢাকার দুই সিটি প্রশাসকের নির্বাচনী প্রচারণার অভিযোগ আসিফ মাহমুদের ২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় বাংলাদেশের ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত ইসরায়েলের রামাট ডেভিড বিমানঘাঁটি ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী উলিপুরের বাইপাসের নকশা পরিবর্তনের দাবীতে মানববন্ধন  পুঁজিবাজারকে শক্তিশালী করতে ব্যাপক সংস্কার কার্যক্রম চলছে: অর্থমন্ত্রী চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণে সীমানা বিরোধের অবসান একনেকে ৩ হাজার ৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, ৩৩ জেলায় সার্কিট হাউসে যুক্ত হবে লিফট

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সৌজন্য সাক্ষাৎ

অনলাইন ডেস্ক
  • প্রকাশ মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ১১টায় জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে নির্বাচন-পরবর্তী দেশের সামগ্রিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় বাজেট, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতেও মতবিনিময় করেন তারা।

বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর বিকাশ, সুশাসন প্রতিষ্ঠা, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়েও আলোচনা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, উভয় পক্ষ পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা এবং বোঝাপড়ার ভিত্তিতে বিদ্যমান সম্পর্ক আরও শক্তিশালী ও ফলপ্রসূ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

এই সৌজন্য সাক্ষাৎকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান কূটনৈতিক সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park