1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
নবীনগরে মহেশখাল দখল করে দোকানঘর নির্মান, নিরব প্রশাসন সরকারি অর্থে ঢাকার দুই সিটি প্রশাসকের নির্বাচনী প্রচারণার অভিযোগ আসিফ মাহমুদের ২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় বাংলাদেশের ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত ইসরায়েলের রামাট ডেভিড বিমানঘাঁটি ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী উলিপুরের বাইপাসের নকশা পরিবর্তনের দাবীতে মানববন্ধন  পুঁজিবাজারকে শক্তিশালী করতে ব্যাপক সংস্কার কার্যক্রম চলছে: অর্থমন্ত্রী চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণে সীমানা বিরোধের অবসান একনেকে ৩ হাজার ৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, ৩৩ জেলায় সার্কিট হাউসে যুক্ত হবে লিফট

সরকারি অর্থে ঢাকার দুই সিটি প্রশাসকের নির্বাচনী প্রচারণার অভিযোগ আসিফ মাহমুদের

অনলাইন ডেস্ক
  • প্রকাশ মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

সরকারি কোষাগারের অর্থ ব্যবহার করে ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসকরা নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন বলে অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মঙ্গলবার (৯ জুন) বিকেলে রাজধানীর নাখালপাড়ার হোসেন আলী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ বিতরণ কর্মসূচি শেষে তিনি এ অভিযোগ করেন।

আসিফ মাহমুদ বলেন, ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসকরা সরকারি অর্থ খরচ করে কার্যত নির্বাচনী প্রচারণায় নেমেছেন, যা সুষ্ঠু নির্বাচনী পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে। তিনি দাবি করেন, এনসিপির পক্ষ থেকে ইতোমধ্যে পাঁচ দফা দাবি উপস্থাপন করা হয়েছে এবং তারা কোনোভাবেই “চেয়ারে বসে নির্বাচন” মেনে নেবে না। তাঁর অভিযোগ, নগরজুড়ে লাখ লাখ পোস্টার লাগিয়ে পরিবেশ দূষিত করা হচ্ছে এবং এমনকি আবাসিক এলাকা ও মেট্রো স্টেশনেও অনিয়ম দেখা যাচ্ছে, যা সংশ্লিষ্টদের অযোগ্যতার প্রমাণ।

তিনি আরও বলেন, বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের মিছিল দেখা যাচ্ছে, যা স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার ফল। তাঁর দাবি অনুযায়ী, আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও এ ধরনের কর্মসূচি হচ্ছে, যা প্রশাসনের দুর্বলতা নির্দেশ করে।

এনসিপির অবস্থান প্রসঙ্গে আসিফ মাহমুদ জানান, স্থানীয় নির্বাচনে দলটি এককভাবে অংশ নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তবে জোটগতভাবে অংশ নেবে কি না, তা তফসিল ঘোষণার পর অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park