এবার পরীর হৃদয় ভেঙে চলে যাচ্ছে রাজ – দৈনিক দেশেরকথা
Desher Kotha
১২ জুন ২০২৩, ১:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এবার পরীর হৃদয় ভেঙে চলে যাচ্ছে রাজ

চিত্রনায়ক শরিফুল রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিন অভিনেত্রীর ব্যক্তিগত মুহূর্তের ছবি ও ভিডিও ফাঁসের ঘটনায় বেশ কিছুদিন ধরেই আলোচনার কেন্দ্রে রয়েছেন পরীমণি। পরিস্থিতি এমন অবস্থাতে পৌঁছেছে যে, সংসার ভেঙে যাচ্ছে রাজ-পরীর। এরই মধ্যে তারকা দম্পতির একমাত্র সন্তান রাজ্য ১০ মাস পূর্ণ করেছে। প্রতি মাসেই এদিনটি উদযাপন করেন পরী। আর সেই অনুষ্ঠান ঘিরে আবারও এক হয়েছিলেন তারা। গতকাল রোববার ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এনিয়ে একটি ভিডিও প্রকাশ করেন পরীমনি।

যে ভিডিওতে দেখা যায়, সব ভুলে রাজ-পরী এ দিনটি ছেলের জন্য একসঙ্গে ছিলেন। যা দেখে সবাই ধরেই নিয়েছিল যে আবারও হয়তো তারা মিলে গেছেন। কিন্তু না, আজ সোমবার ভোর ৫টা ৪০ নাগাদ নতুন করে ফেসবুক স্ট্যাটাসে সবার ধারণা ভুল হিসেবে জানান দিলেন ঢালিউডের আলোচিত এ নায়িকা।

ছেলের ১০ মাস পূর্ণ হওয়া অনুষ্ঠান উদযাপনকে কেন্দ্র করে দেশের ও ভারতের কিছু সংবাদমাধ্যম খবরের শিরোনাম করে- ‘সব ভুলে এক হলেন রাজ-পরী’। এমন খবরের শিরোনাম দেখে খুশি হওয়ার কথা থাকলেও আহত হয়েছেন পরী। কারণ শুধু সেই দিনটি ছেলের জন্য একসঙ্গে কিছুটা সময় ছিলেন রাজ-পরী। অনুষ্ঠান শেষে রাজ চলে যান সেখান থেকে।এসব জানিয়ে পরীমণি ফেসবুকে লেখেন, ‘আপনাদের মধ্যে অনেকের মতো আমিও খুশি হয়ে যাই খবরের এসব শিরোনাম দেখে! সব ভুলে আবার এক হলেনৃৃকিন্তু সব কি আর সবসময় এক হয়?

আমরা দশ তারিখটা (যেটি আমাদের জীবনের অনেক স্পেশাল দিন। আমাদের বাচ্চার পৃথিবীতে আসার দিন এটি) সেলিব্রেট করেছি মাত্র। আগামী দিনেও করবো। যেখানে আমরা জীবনের অন্য কোন ইস্যু টানবো না।নয় তারিখ রাতে নানাভাই ঢাকায় আসেন। তারপর এই আয়োজন, সবাই মিলে। শুধু নানাভাই রয়ে গেলেন আমার কাছে। আর রাজ চলে গেল রাজের মতোৃৃ

আশা করি, এটা এখানেই শেষ হবে।’

উল্লেখ্য, মাত্র সাত দিনের পরিচয়ে ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও শরিফুল রাজ। ২০২২ সালের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন তারা। একই দিন সন্তান ধারণের বার্তাটিও দেন এ দম্পতি। এরপর ২০২২ সালের ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়েও সারেন তারা।

সম্প্রতি ‘ন ডরাই’খ্যাত অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালের সঙ্গে রাজের কিছু বিশেষ মুহূর্তের ছবি ও ভিডিও প্রকাশ্যে আসে। সেই সঙ্গে সামনে আসে জনপ্রিয় মডেল-অভিনেত্রী তানজিন তিশারও দুটি ভিডিও। ভিডিওগুলোতে শোবিজের এই তিন তারকার মুখের কথা ছিল কুরুচিপূর্ণ। এ কারণে বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা চলে। এ ইস্যুতে নাম আসে পরীর। ঘটনাটি এতোটাই আলোচিত হয় যে, রাজ-পরীর সংসারে বেজে ওঠে বিচ্ছেদের সুর। কিন্তু পরীর প্রকাশিত গতকালের ভিডিও দেখে মনে হয়েছিল সেই সুর হয়তো থেমে যাচ্ছে। কিন্তু না, আজ পরী তার ভক্তদের জানিয়েদিলেন তেমনটি ভাবার কোন কারণ নেই। তার হৃদয় ভেঙে রাজ আবারও নিজের মত করে চলে গেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনের ২৩ দিনেই দেশে এলো ২২৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স

‘হাসপাতালের টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত’— স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তার মন্তব্যে বিতর্ক

দালিয়ান থেকে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতাকে গ্রেফতার

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

পিরোজপুরের ভান্ডারিয়ায় লক্ষাধিক চিংড়ির রেণু পোনা জব্দ, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

১০

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, এরপরই চীন সফর

১১

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎

১২

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু

১৩

ডাকাতদের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

১৪

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল

১৫

বিতর্কের মুখে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন

১৭

টাঙ্গাইলে সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু

১৮

গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেলেন কাইল্লা পলাশ

১৯

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

২০