ঈদ কবে—২৭ নাকি ২৮ মে? যা জানা গেল – দৈনিক দেশেরকথা
Desher Kotha
৬ মে ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঈদ কবে—২৭ নাকি ২৮ মে? যা জানা গেল

পবিত্র ঈদুল আজহা কবে অনুষ্ঠিত হবে—এ নিয়ে সাধারণ মানুষের আগ্রহ বাড়ছে। মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশ ইতোমধ্যে সম্ভাব্য তারিখ জানাতে শুরু করেছে। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী কিছু দেশে আগামী ২৭ মে ঈদ পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে চাঁদ দেখার ওপরই নির্ভর করবে চূড়ান্ত সিদ্ধান্ত।

সৌদি আরবের সরকারি ক্যালেন্ডার ‘উম আল কুরা’ অনুযায়ী দেশটিতে আগামী ২৭ মে ঈদুল আজহা পালিত হতে পারে। ক্যালেন্ডারের তথ্য অনুযায়ী, ১৬ মে জিলকদ মাসের ২৯তম দিন এবং ১৭ মে হবে ৩০তম দিন। ফলে জিলকদ মাস ৩০ দিনে পূর্ণ হলে সেই হিসাব অনুযায়ী সৌদিতে ঈদ হবে ২৭ মে।

একই ধরনের জ্যোতির্বিজ্ঞানভিত্তিক পূর্বাভাস দিয়েছে পাকিস্তানও। দেশটির জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, সেখানে ২৭ মে ঈদুল আজহা হওয়ার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে যুক্তরাজ্য ও ইউরোপে চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদুল আজহা ২৭ মে বুধবার অথবা ২৮ মে বৃহস্পতিবার শুরু হতে পারে বলে জানিয়েছে মুসলিম জীবন বিষয়ক মিডিয়া প্ল্যাটফর্ম হাইফেন অনলাইন।

এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতও জানিয়েছে, বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী হজের গুরুত্বপূর্ণ দিন আরাফাত ২৬ মে হতে পারে এবং ঈদুল আজহা অনুষ্ঠিত হতে পারে ২৭ মে।

বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর ঈদ উদযাপন হয়। সে হিসেবে বাংলাদেশে সম্ভাব্য ঈদুল আজহার তারিখ হতে পারে ২৮ মে। তবে ইসলামী বর্ষপঞ্জি অনুযায়ী জিলহজ মাসের শুরু চাঁদ দেখার ওপর নির্ভর করায় ঈদের সঠিক দিন এখনো নিশ্চিত নয়।

চাঁদ দেখা সাপেক্ষে বাংলাদেশে ঈদের চূড়ান্ত তারিখ ঘোষণা করবে জাতীয় চাঁদ দেখা কমিটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাটখিল উপজেলা ছাএদলের পদেপার্থী রনি মিঝি জামায়াতের পক্ষ নিয়ে ইউনিয়ন ছাএদলের সভাপতির উপর অতর্কিত হামলা

কুড়িগ্রাম সীমান্তে বিজিবি’র সর্বোচ্চ সতর্ক অবস্থানসহ নজরদারি বৃদ্ধিকরণ

লাকসামে ৬ বছরের শিশুকে ৭০ বছরের বৃদ্ধের যৌন নিপীড়নের অভিযোগে থানার মামলা দায়ের

আত্রাইয়ে ভিজিএফ’র চাল পেলেন ১৫ হাজারের অধিক দুস্থ পরিবার

দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

বেলুচিস্তানে গাড়ি বোমা হামলায় ২৪ পাকিস্তানি সৈন্য নিহত

লাকসামে তিন স্কুল ছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগ অটোরিকশা চালককে ভ্রাম্যমান আদালতের কারাদণ্ড প্রদান

রামিসা হত্যা মামলার শুনানির দিন ধার্য ১ জুন

জাবিতে শরীয়তপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি জুনায়েদ, সম্পাদক মিজান

১০

একদিনে আরও ১৬ শিশুর মৃত্যু, হামে মৃতের সংখ্যা বেড়ে ৫২৮

১১

রামিসা হত্যা মামলায় ২ আসামির বিরুদ্ধে চার্জশিট

১২

কুয়েতে জমে উঠেছে কোরবানির পশুর হাট দাম বেশি হিমশিম খাচ্ছেন প্রবাসীরা

১৩

কুমিল্লার লাকসাম প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্থানীয় সংসদ সদস্য মো. আবুল কালামের বিরুদ্ধে এনসিপি নেতার কুরুচিপূর্ণ মন্তব্য ও বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

১৪

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধ

১৫

রামিসা হত্যা মামলার চার্জশিট জমা আজ, বিশেষ কোর্টে ৫ থেকে ৭ দিনের মধ্যে বিচার

১৬

ট্রাইব্যুনালের মামলা চলমান অবস্থায় অ্যামনেস্টির হস্তক্ষেপ উচিত না: চিফ প্রসিকিউটর

১৭

রণদীপের ছেড়ে দেওয়া চরিত্রে বাজিমাত অক্ষয় খান্নার

১৮

বরিশাল-ঢাকা মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ২ চালক

১৯

পশ্চিম তল্লায় ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার, এলাকায় তীব্র ক্ষোভ

২০