আদালতে দায় স্বীকার করে ক্ষমা চাইলেন সোহেল রানা, স্ত্রীকে নির্দোষ দাবি – দৈনিক দেশেরকথা
Desher Kotha
৩ জুন ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আদালতে দায় স্বীকার করে ক্ষমা চাইলেন সোহেল রানা, স্ত্রীকে নির্দোষ দাবি

রামিসা ধর্ষণ ও হত্যা মামলার আসামি সোহেল রানা আদালতে নিজের দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেছেন। একই সঙ্গে তিনি দাবি করেছেন, এ ঘটনায় তার স্ত্রী স্বপ্না খাতুনের কোনো সম্পৃক্ততা নেই এবং তিনি নির্দোষ।

বুধবার (৩ জুন) সকাল ১১টার পর ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন-এর আদালতে আত্মপক্ষ সমর্থনের শুনানিকালে এসব কথা বলেন সোহেল রানা।

শুনানির শুরুতে বিচারক মামলার অভিযোগ ও সাক্ষীদের জবানবন্দি পড়ে শোনান। পরে বক্তব্য দেওয়ার সুযোগ পেয়ে ৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় নিজের দায় স্বীকার করেন সোহেল রানা। এ সময় তিনি আদালতের কাছে ক্ষমাও প্রার্থনা করেন।

একই সঙ্গে তিনি দাবি করেন, তার স্ত্রী স্বপ্না খাতুন এ ঘটনার সঙ্গে জড়িত নন। এছাড়া রামিসা হত্যাকাণ্ডে ‘ডলার’ নামে এক ব্যক্তির শাস্তির দাবিও আদালতের কাছে উত্থাপন করেন তিনি।

এর আগে অভিযোগ গঠনের পর মাত্র এক দিনের মধ্যেই মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়। মামলায় রামিসার পরিবারের সদস্য, পুলিশ কর্মকর্তা, ম্যাজিস্ট্রেটসহ মোট ১৬ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। সাক্ষ্যগ্রহণের সময় শিশু রামিসার ওপর সংঘটিত নির্যাতন ও হত্যাকাণ্ডের বিভিন্ন হৃদয়বিদারক তথ্য আদালতে উঠে আসে।

এদিকে, নিহত রামিসার পরিবার এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। তাদের প্রত্যাশা, দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করে আদালত এমন রায় দেবেন, যা ভবিষ্যতে শিশু নির্যাতন ও হত্যার মতো অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনের ২৩ দিনেই দেশে এলো ২২৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স

‘হাসপাতালের টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত’— স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তার মন্তব্যে বিতর্ক

দালিয়ান থেকে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতাকে গ্রেফতার

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

পিরোজপুরের ভান্ডারিয়ায় লক্ষাধিক চিংড়ির রেণু পোনা জব্দ, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

১০

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, এরপরই চীন সফর

১১

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎

১২

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু

১৩

ডাকাতদের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

১৪

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল

১৫

বিতর্কের মুখে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন

১৭

টাঙ্গাইলে সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু

১৮

গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেলেন কাইল্লা পলাশ

১৯

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

২০