প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি শিক্ষার্থীর প্রতি বছরে অন্তত একটি করে গাছের চারা রোপণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, পরিবেশ রক্ষা ও দেশকে আরও সবুজ করে গড়ে তুলতে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।
বুধবার (১৫ জুলাই) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ আহ্বান জানান।
অনুষ্ঠানের শুরুতেই একটি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে অনুষ্ঠানস্থলের বাইরে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্যে তিনি প্রত্যেককে বছরে অন্তত একটি করে গাছ লাগানোর এবং সেই গাছের পরিচর্যা করার আহ্বান জানান।
সরকারের নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে শিশুদের প্রতিভা ও মননশীলতার বিকাশে সারাদেশে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা পর্যায় থেকে শুরু হয়ে জেলা ও বিভাগীয় ধাপ পেরিয়ে জাতীয় পর্যায়ে এসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সরকারি তথ্য অনুযায়ী, দেশের স্কুল পর্যায়ের ২ কোটি ১৮ লাখ ২৮ হাজার ৬৯৩ জন শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ নেয়। বিভিন্ন ধাপ শেষে নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষ‘প্রাথমিক শিক্ষা পদক-২ তুলে দেওয়া হচ্ছে।