গুমের শিকার পরিবারদের নিয়ে অপসংস্কৃতির চর্চা বন্ধের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ১৫:০১
গুমের শিকার পরিবারদের নিয়ে অপসংস্কৃতির চর্চা বন্ধের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

গুমের শিকার পরিবারগুলোকে নিয়ে গত দুই বছর ধরে অবজ্ঞা ও অবহেলার যে অপসংস্কৃতি তৈরি হয়েছে, তা বন্ধ করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।


শনিবার (২৯ আগস্ট) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরে ‘মায়ের ডাক’ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের কারণে তিনি ভারত থেকে দেশে ফিরতে পেরেছেন। যারা জুলাইয়ের আন্দোলনে অংশ নিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।


গুমের শিকার ব্যক্তিদের দ্রুত ও যথাযথ বিচার নিশ্চিত করতে সরকার আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, এ বিষয়ে সরকারের আন্তরিকতার কোনো ঘাটতি নেই। ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন’-এ কিছু ভুলত্রুটি থাকতে পারে, তবে তা সংশোধনের সুযোগ রয়েছে।


তিনি আরও বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর পুলিশকে পুনর্গঠন করে স্বাভাবিক কার্যক্রমে ফিরিয়ে আনা হয়েছে। র‌্যাবের নাম আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত করার বিষয়েও কাজ চলছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জবাবদিহিতার আওতায় আনতে সরকার কাজ করছে।


বাগেরহাটের মোংলায় নিখোঁজ মিরাজ শেখের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিরাজ শেখের বিরুদ্ধে জলদস্যুতার অভিযোগ রয়েছে। তার ভাষ্য অনুযায়ী, ঘটনাটিকে গুম হিসেবে উপস্থাপন করা হয়েছে। এ বিষয়ে ইতোমধ্যে স্বাধীন তদন্ত হয়েছে। এরপরও নতুন করে তদন্তের প্রয়োজন হলে সরকার প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য