এআই দিয়ে আদালতের রায় লেখা যাবে না: প্রধান বিচারপতি

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৬:১৫
এআই দিয়ে আদালতের রায় লেখা যাবে না: প্রধান বিচারপতি

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে কোনোভাবেই আদালতের রায় লেখা যাবে না বলে সতর্ক করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।


তিনি বলেছেন, মামলার বিষয়বস্তু, সংশ্লিষ্ট আইন ও ধারা, তথ্য-উপাত্ত এবং বিচারকের নিজস্ব বিবেক ও বিচারবোধ কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে নির্ধারণ করা সম্ভব নয়। তাই বিচারিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এআই ব্যবহারে সতর্ক থাকতে হবে।


শনিবার (২৯ আগস্ট) রাজধানীর এশিয়াটিক সোসাইটি বাংলাদেশ মিলনায়তনে দেশের প্রথম এআই গভর্নেন্স সামার স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বিচারপতি এসব কথা বলেন।


প্রধান বিচারপতি বলেন, এআই কোথায় এবং কতটুকু ব্যবহার করা যাবে, সে বিষয়ে কার্যকর আইন ও নীতিমালা প্রণয়ন করা প্রয়োজন। মানুষের জীবন সহজ করা এবং মৌলিক অধিকার সুরক্ষার লক্ষ্যেই এ প্রযুক্তি ব্যবহার করতে হবে।


তিনি আরও বলেন, এআই ব্যবহারের ক্ষেত্রে অবকাঠামোর পাশাপাশি প্রশিক্ষণ ও দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাচাই-বাছাই না করে এআই থেকে পাওয়া তথ্য ব্যবহার করা ঝুঁকিপূর্ণ হতে পারে।


এ কারণে এআইয়ের সুবিধা নেওয়ার পাশাপাশি এর সীমাবদ্ধতা ও সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সচেতন থাকার ওপর গুরুত্ব দেন প্রধান বিচারপতি।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য