১০ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্ব দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

১০ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্ব দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের মানুষের কর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষ জনশক্তি গড়ে তুলতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তিনি জানান, ১০ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি এবং ভাষা ও দক্ষতা উন্নয়ন সরকারের অন্যতম অগ্রাধিকার।

বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদে বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, জনগণের সেবা আরও সহজ ও সমন্বিত করতে বিভিন্ন সরকারি সেবার কার্ডকে একটইউনিভার্সাল কার্ড-এর আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এছাড়া ক্ষমতায় এসে বর্তমান সরকার কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফের ঘোষণা দিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, জুলাই সনদে দেওয়া প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ এবং সে লক্ষ্যেই কাজ করছে।

সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদমুক্ত সংসদে এ বাজেট পাস হওয়া একটি ঐতিহাসিক মুহূর্ত। অতীতে যেসব সংস্থা বাজেটের সমালোচনা করত, তারাও এবার এটিকে জনবান্ধব বাজেট হিসেবে মূল্যায়ন করেছে বলে দাবি করেন তিনি।

শিক্ষা খাতের প্রসঙ্গ তুলে তারেক রহমান বলেন, দীর্ঘদিনের অব্যবস্থাপনার কারণে শিক্ষা খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই পরিস্থিতি থেকে উত্তরণে চলতি বাজেটে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে। ভবিষ্যতে এ খাতে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশ বরাদ্দ নিশ্চিত করার লক্ষ্য রয়েছে বলেও জানান তিনি।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অন্যান্য