নলডাঙ্গায় নিহত জীবনের স্বজনদের শান্তনা ও কবর জিয়ারত করেন- প্রতিমন্ত্রী পলক সহ আ’লীগ নেতারা – দৈনিক দেশেরকথা
Desher Kotha
২৮ সেপ্টেম্বর ২০২২, ৯:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নলডাঙ্গায় নিহত জীবনের স্বজনদের শান্তনা ও কবর জিয়ারত করেন- প্রতিমন্ত্রী পলক সহ আ’লীগ নেতারা

নলডাঙ্গা প্রতিনিধি>নাটোরের নলডাঙ্গায় উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জমানান আসাদ ও তার ভাইদের হামলায় নিহত রামশা কাজীপুর শাহপাড়া গ্রামের উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম ফিরোজের ভাতিজা এবং উপজেলা ছাত্রলীগ নেতা জামিউল আলিম জীবনের বাড়িতে যান আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন সহ আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও স্থানীয় এমপি-মন্ত্রীগণ।


মঙ্গলবার(২৭ সেপ্টেম্বর) দুপুরে তারা নিহত জামিউল আলিম জীবনের বাড়িতে গিয়ে  স্বজনদের শান্তনা এবং বিচারের আশ্বাস দেন। এ উপলক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ  প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক , সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, সাবেক নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম ফিরোজ। এসময় তারা বলেন, হত্যায় অভিযুক্ত আসাদকে ইতমধ্যেই দল থেকে বহিস্কার করা হয়েছে। দ্রুত বিচার ট্রাইব্যুনালে তারা সব্বোচ্চ সাজার দাবি জানান। এস এম কামাল বলেন যেকোন হত্যা হৃদয় হৃদয় বিদারক এবং দুঃখ জনক ঘটনা। হত্যার রাজনীতি আওয়ামী লীগ করেনা। তাই কোন হত্যা কারীকে ছাড় দেওয়া হবে না।

এমনকি এরকম  জঘন্য ঘটনা নিয়ে কোন প্রকার রাজনীতি করতে দেয়া হবে না। সে যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে। জুনাইদ আহমেদ পলক বলেন, জীবনের স্ত্রীর লেখাপড়ার জন্য ও তার সন্তানের জন্য প্রধান মন্ত্রীর পক্ষ থেকে ১ লক্ষ টাকা দেওয়া হয়েছে, আমরা যতটুকু পারি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সহায়তা প্রদান করছি। একই সাথে নিহতের স্ত্রী এবং ৪ মাসের একটি সন্তান রয়েছে তাকে কোন চাকুরী দিয়ে পরিবার ও লেখাপাড়ার খরচ বহনের বিষয়টি আমরা দেখব। 

উল্লেখ্য, ফেসবুক লাইভে জামিউল আলিম জীবন  উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদের বিরুদ্ধে নানা দুর্নীতি,অনিয়ম, চাঁদাবাজি সহ নানান অপকর্মের কথা তুলে ধরেন। পরে উপজেলা চেয়ারম্যান তার লোকজন দিয়ে রামশাকাজীপুর আমতলী বাজারে জীবন কে ডেকে নিয়ে যান। সেখানে জীবনের সাথে ফেসবুক লাইভ করা নিয়ে বাকবিতন্ডায় জড়ান।

ভুক্তভোগীর স্বজনদের ও এলাকাবাসীর অভিযোগ, এসময় আসাদুজ্জামান আসাদসহ তার ভাইয়েরা জীবনকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। এসময় জীবনকে বাচাঁতে তার বাবা ফরহাদ হোসেন এগিয়ে এলে তাকেও পিটিয়ে আহত করা হয়।  আহত অবস্থায় তখনিক নাটোর সদর আধুনিক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়,পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার(২৩ সেপ্টেম্বর) জীবনের মৃত্যু হয়। কিন্তু জীবনের মৃত্যু নিয়ে অনেক নাটক সৃষ্টি হয়। 

গতকাল ২৪ সেপ্টেম্বর নলডাঙ্গার রামশাকাজিপুরে তার গ্ৰামের বাড়িতে কবরস্থানে মরদেহ দাফন করা হয়। ইতিমধ্যে অভিযুক্ত উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদকে নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সকল পদ থেকে বহিষ্কার করা হয়, এই বিষয় একজন গ্রেফতার হয়েছে।  বর্তমানে চেয়ারম্যান ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছেন।

পরে নিহত ছাত্রলীগ নেতা জীবনের কবর জিয়ারত করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, প্রতিমন্ত্রী,স্থানীয় এমপি সহ দলীয় নেতাকর্মীরা।

https://play.google.com/store/apps/details?id=com.newsapp.daynikdesherkotha

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

কিশোরগঞ্জে উন্নত পুষ্টি চর্চা প্রসারে স্বাস্থ্যকর শিশুদের প্রতিযোগিতা অনুষ্ঠিত

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

পিরোজপুরের ভান্ডারিয়ায় লক্ষাধিক চিংড়ির রেণু পোনা জব্দ, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, এরপরই চীন সফর

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু

১০

ডাকাতদের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

১১

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল

১২

বিতর্কের মুখে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৩

মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন

১৪

টাঙ্গাইলে সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু

১৫

গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেলেন কাইল্লা পলাশ

১৬

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

১৭

বিদেশে কর্মদক্ষতা বাড়াতে ইংরেজি শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান রুমিন ফারহানার

১৮

রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর বৈশ্বিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১৯

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ৬৬৬

২০