ববিতে সাপ আতঙ্কে শেখ হাসিনা হলের শিক্ষার্থীরা  – দৈনিক দেশেরকথা
Desher Kotha
১০ সেপ্টেম্বর ২০২২, ১০:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ববিতে সাপ আতঙ্কে শেখ হাসিনা হলের শিক্ষার্থীরা 

ববি প্রতিনিধি> বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) তে সাপ আতঙ্গে ভুগছে শেখ হাসিনা হলের আবাসিক শিক্ষার্থীরা। গত কয়েকমাসে একাধিকবার হলে সাপ প্রবেশ করলেও প্রয়োজনীয় প্রতিকার পায়নি শিক্ষার্থীরা। সর্বশেষ সাপ দেখে আতঙ্কিত হয়ে জ্ঞান হারান হলের দুই আবাসিক শিক্ষার্থী। 

আজ শনিবার, দুপুর ১টায় শেখ হাসিনা হলের ১০০৩ নং কক্ষে একটি সাপ প্রবেশ। রুমে অধ্যয়নরত এক আবাসিক শিক্ষার্থীর পায়ের নিচ দিয়ে তার চৌকির নিচে ঢুকে পড়ে সাপটি ৷পরক্ষণে সাপের এমন উপস্থিতে সেই শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়ে৷

পরে জানা যায় সাপটি গুই সাপ৷ মিনিট ছয়ের বেশি সময় সাপটি ঐ কক্ষে অবস্থান করে,পরে হলের সিকিউরিটি গার্ডের চেষ্টায় সাপটি কক্ষের বাহিরে চলে যায়৷ সাপটি বের হওয়ার কিছুক্ষণ পর আরেক শিক্ষার্থী  ভয়ে অজ্ঞান  হয়ে পড়ে৷তিনি বিশ্ববিদ্যালয়ের সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের  তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

পরবর্তীতে তৎক্ষণাত তাদেরকে শেরে বাংলা মেডিকেল কলেজে  ভর্তি করা হয় ৷ চিকিৎসকদের দুইঘন্টা পর্যবেক্ষণে কিছুটা সুস্থ হলে পরবর্তীতে হলে নিয়ে আসা হলেও  বর্তমানে একজনের অবস্থা আশঙ্কাজনক৷

হলের নিচতলার শিক্ষার্থীরা জানান, গত দুইমাস আগেও জাত সাপ(কেউটে) হলের নিচতলার মেঝেতে পাওয়া যায়৷ হলের প্রভোস্টকে জানানো হলেও তিনি কোন ব্যবস্থা গ্রহণ করেননি৷

শিক্ষার্থীরা আরও জানান গত তিন মাস আগে এই জাতীয় সাপ নিচতলার  বাথরুমের প্রবেশ করে,তখনও হল কর্তৃপক্ষকে জানানো হয়৷তারপরও নিশ্চুপ হল প্রশাসন৷শিক্ষার্থীদের অভিযোগ হলের পাশে অনেক ঝপঝাড় যেটা ঠিকমতো পরিষ্কার করা হয় না৷

এরআগে গত ১৭ই জানুয়ারী শেখ হাসিনা হলের নিচ তলায়  চোর প্রবেশ করে অবং বেশ কিছু মূল্যবান জিনিস নিয়ে যায়৷

এ বিষয়ে শেখ হাসিনা হলের প্রভোস্ট রেহেনা পারভীনের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি ।

বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ড.মো. ছাদেকুল আরেফিন বলেন, হলের আশেপাশে পরিষ্কার পরিছন্নের কাজ চলমান ৷ এছাড়াও প্রত্যেক হলের আশেপাশে কার্বলিক এসিডের  ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে ৷

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনের ২৩ দিনেই দেশে এলো ২২৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স

‘হাসপাতালের টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত’— স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তার মন্তব্যে বিতর্ক

দালিয়ান থেকে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতাকে গ্রেফতার

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

পিরোজপুরের ভান্ডারিয়ায় লক্ষাধিক চিংড়ির রেণু পোনা জব্দ, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

১০

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, এরপরই চীন সফর

১১

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎

১২

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু

১৩

ডাকাতদের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

১৪

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল

১৫

বিতর্কের মুখে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন

১৭

টাঙ্গাইলে সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু

১৮

গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেলেন কাইল্লা পলাশ

১৯

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

২০