জাতীয় কবি নজরুল ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী – দৈনিক দেশেরকথা
অনলাইন ডেস্ক
২ জুলাই ২০২৬, ৪:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাতীয় কবি নজরুল ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কেবল ইতিহাসের একটি অধ্যায় নন, বরং বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্যও অনুপ্রেরণার চিরন্তন উৎস বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, নজরুলের সাহিত্য, দর্শন ও মানবিক চেতনা বাংলাদেশের সমাজ, সংস্কৃতি ও রাষ্ট্রচিন্তার অবিচ্ছেদ্য অংশ। তাই নতুন প্রজন্মের কাছে জাতীয় কবির আদর্শ আরও গভীরভাবে পৌঁছে দিতে সরকার বছরব্যাপী ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ উদযাপনের উদ্যোগ নিয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে বাংলাদেশ সচিবালয়ে জুম প্ল্যাটফর্মের মাধ্যমে আয়োজিত অনুষ্ঠানে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি রাষ্ট্র ও সমাজে এমন কিছু ক্ষণজন্মা মানুষ জন্ম নেন, যারা একটি জাতির চিন্তা, সাহিত্য, সংস্কৃতি, রাজনীতি ও মূল্যবোধকে গভীরভাবে প্রভাবিত করেন। কাজী নজরুল ইসলাম তেমনই একজন অসাধারণ ব্যক্তিত্ব। কৈশোর থেকে বার্ধক্য পর্যন্ত জীবনের প্রতিটি পর্যায়ে তার সাহিত্য ও দর্শনের প্রভাব অনুভূত হয়।

তিনি বলেন, বিদ্রোহী কবি, প্রেমের কবি, তারুণ্যের কবি কিংবা মানবতার কবি—যে পরিচয়েই তাকে মূল্যায়ন করা হোক না কেন, নজরুল ছিলেন অন্যায়, অবিচার, শোষণ, বৈষম্য ও কুসংস্কারের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। তার কলম ছিল অত্যাচারের বিরুদ্ধে শাণিত অস্ত্র। একই সঙ্গে ইসলামী সংগীত, ভজন, শ্যামাসংগীত, প্রেম, প্রকৃতি ও মানবতার মতো বহুমাত্রিক বিষয়কে তিনি সমান দক্ষতায় সাহিত্য ও সংগীতে তুলে ধরেছেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধে নজরুলের কবিতা ও গান ছিল অনুপ্রেরণার অন্যতম শক্তি। দেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামে তার সৃষ্টি প্রতিবাদ ও প্রতিরোধের ভাষা হয়ে উঠেছে। তাই নজরুলের প্রাসঙ্গিকতা কখনো শেষ হওয়ার নয়।

তিনি বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তিনির্ভর ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে নতুন প্রজন্মকে সঠিক মূল্যবোধে গড়ে তুলতে নজরুলের সাহিত্য আরও বেশি প্রয়োজন। ‘আমি হব সকাল বেলার পাখি’ কিংবা ‘থাকব নাকো বদ্ধ ঘরে’র মতো কবিতাগুলো তরুণদের নৈতিক শিক্ষা ও ইতিবাচক চিন্তার পথ দেখাতে পারে।

প্রধানমন্ত্রী জানান, সরকার ২০২৬ সালের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত সময়কে ‘নজরুল বর্ষ’ হিসেবে ঘোষণা করেছে। একই সঙ্গে কবির স্মৃতিবিজড়িত ময়মনসিংহের ত্রিশালকে ‘নজরুল সিটি’ ঘোষণা করার সম্ভাবনাও যাচাই করা হচ্ছে।

তিনি বলেন, একজন রাজনৈতিক কর্মী হিসেবে তার কাছে কাজী নজরুল ইসলামই ‘বাংলাদেশের মন’। তিনি আজীবন সাম্য, সম্প্রীতি ও মানবতার গান গেয়েছেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার যে স্বপ্ন নজরুল দেখিয়েছেন, বর্তমান সরকারও সেই আদর্শ বাস্তবায়নে কাজ করছে।

নজরুল বর্ষ উপলক্ষে গঠিত জাতীয় কমিটির মাধ্যমে দেশব্যাপী সাহিত্য সম্মেলন, গবেষণা, সেমিনার, সাংস্কৃতিক উৎসব, নজরুলসংগীতের আসর, নাট্যোৎসব ও চিত্রপ্রদর্শনীর আয়োজন সফল করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে তিনি বলেন, বর্তমান বৈশ্বিক বাস্তবতায় নতুন প্রজন্মকে বিপথগামিতা থেকে রক্ষা করতে জাতীয় কবির সাহিত্য ও মানবিক দর্শনকে আলোকবর্তিকা হিসেবে কাজে লাগাতে হবে।

অনুষ্ঠানে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ উপলক্ষে বিশেষ স্মারক ডাকটিকিট ও লোগো উন্মোচন করা হয়। সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা এবং প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবু আব্দুল্লাহ এম ছালেহসহ বিভিন্ন প্রান্তের নজরুল গবেষক, শিল্পী ও সরকারি কর্মকর্তারা ভার্চুয়ালি অংশ নেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় ভিসা নীতিমালায় আসছে বড় পরিবর্তন

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে শুরু মন্ত্রিসভার বৈঠক, আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

পায়রা সেতুতে অতিরিক্ত বোঝাই ট্রাক আটক, ঘুষের অভিযোগে টোলকর্মী চাকরিচ্যুত।

জাতীয় কবি নজরুল ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

এলপিজির দামে বড় কমানো, ১২ কেজি সিলিন্ডার এখন ১,৫২৮ টাকা

ধর্মপাশা উপজেলা নির্বাচনে আলোচনার শীর্ষে বিএনপি নেতা এস এম রহমত

জুলাই-আগস্টে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে, হাসপাতাল ও পরীক্ষার কিট প্রস্তুত: স্বাস্থ্যমন্ত্রী

নতুন ইউনিফর্মে দায়িত্ব পালন শুরু পুলিশের, উদ্বোধনী অনুষ্ঠানে দেখা গেল নতুন পোশাক

সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্কই বাংলাদেশের লক্ষ্য: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

এইচএসসি পরীক্ষা নিয়ে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা, প্রশ্নফাঁসের সুযোগ নেই: শিক্ষামন্ত্রী

১০

৩টি নতুন উপজেলা ও ১টি নতুন থানার অনুমোদন দিল নিকার

১১

কিশোরগঞ্জে শিক্ষার আলো ছড়ানোর মাঝে চেয়ারম্যান নির্বাচিত হয়ে জনতার সেবক হতে চান শিক্ষক দুলাল মাস্টার

১২

অন্তর্বর্তী সরকারসহ সব সময়ের দুর্নীতির অভিযোগ তদন্ত হওয়া উচিত: তথ্য উপদেষ্টা

১৩

মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড

১৪

প্রতি বছর অন্তত একটি গাছ লাগাতে শিক্ষার্থীদের আহ্বান প্রধানমন্ত্রীর

১৫

কাঁচাবাজার ও ক্ষুদ্র মুদি দোকান ভ্যাটের বাইরে থাকবে: অর্থমন্ত্রী

১৬

কালো টাকা সাদা করার সুযোগ বাতিল, জাতীয় সংসদে পাস হলো অর্থবিল-২০২৬

১৭

দায়িত্বশীল সমালোচনায় বাজেট হবে আরও সমৃদ্ধ ও সুদৃঢ়: অর্থমন্ত্রী

১৮

স্পিকারের দায়িত্ব শেষেই রাজনীতি থেকে অবসরের ইঙ্গিত হাফিজ উদ্দিন আহমদের

১৯

২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

২০