মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা – দৈনিক দেশেরকথা
অনলাইন ডেস্ক
২৩ জুন ২০২৬, ৪:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও তার সহধর্মিণী ড. ওয়ান আজিজাহ বিনতি ওয়ান ইসমাইলের উষ্ণ অভ্যর্থনা ও আন্তরিক আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় অবস্থানকালে প্রাপ্ত সম্মান ও সৌহার্দ্যপূর্ণ আচরণের প্রশংসা করে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বার্তা দিয়েছেন।

মঙ্গলবার (২৩ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, তিনি এবং তার স্ত্রী ডা. জুবাইদা রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও তার স্ত্রী ড. ওয়ান আজিজাহ বিনতি ওয়ান ইসমাইলের অসাধারণ উষ্ণ অভ্যর্থনা ও আতিথেয়তায় গভীরভাবে মুগ্ধ হয়েছেন।

পোস্টে তিনি উল্লেখ করেন, মালয়েশিয়া সরকার ও দেশটির জনগণের পক্ষ থেকে প্রদর্শিত বন্ধুত্ব, আন্তরিকতা এবং শুভেচ্ছা দুই দেশের সম্পর্ককে আরও দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করেছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তার আলোচনা শুধু সহযোগিতা ও সমৃদ্ধির বিষয়েই সীমাবদ্ধ ছিল না, বরং বাংলাদেশ ও মালয়েশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেছে।

তারেক রহমান বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার সম্পর্ক বহু বছরের। তার ভাষ্য অনুযায়ী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় থেকে এবং পরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সময়েও দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় ছিল। সেই ঐতিহ্যকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এছাড়া সফরকালে সময় দেওয়ার জন্য মালয়েশিয়ার মহামান্য রাজা সুলতান ইব্রাহিম ইবনে সুলতান ইস্কান্দারের প্রতিও কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশ মালয়েশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্ককে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এবং ভবিষ্যতে এ সম্পর্ক আরও বিস্তৃত হবে বলে আশা করে।

প্রধানমন্ত্রী আরও জানান, তার প্রথম রাষ্ট্রীয় সফরের মাধ্যমে দুই দেশের বহুমাত্রিক অংশীদারিত্বের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। বাণিজ্য, বিনিয়োগ, শ্রমবাজার, শিক্ষা, প্রযুক্তি ও আঞ্চলিক সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সম্পর্ক জোরদারে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে বাংলাদেশ আগ্রহী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

পিরোজপুরের ভান্ডারিয়ায় লক্ষাধিক চিংড়ির রেণু পোনা জব্দ, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, এরপরই চীন সফর

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু

ডাকাতদের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল

১০

বিতর্কের মুখে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১১

মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন

১২

টাঙ্গাইলে সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু

১৩

গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেলেন কাইল্লা পলাশ

১৪

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

১৫

বিদেশে কর্মদক্ষতা বাড়াতে ইংরেজি শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান রুমিন ফারহানার

১৬

রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর বৈশ্বিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১৭

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ৬৬৬

১৮

স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় কারাগারে অভিনেতা জাহের আলভী

১৯

ভবিষ্যৎ মহামারি মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে সরকার, বাড়বে স্বাস্থ্যখাতের সক্ষমতা

২০