বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৮ পরিচালক – দৈনিক দেশেরকথা
অনলাইন ডেস্ক
২৫ মে ২০২৬, ৭:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৮ পরিচালক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের নির্বাচন আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে। তবে ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৮ পরিচালক। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে সোমবার (২৫ মে) তিনজন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেন।

বিসিবি নির্বাচনে প্রথম শ্রেণিতে ১০টি, দ্বিতীয় শ্রেণিতে ১২টি এবং তৃতীয় শ্রেণিতে একটি পরিচালক পদ রয়েছে। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে আরও দুজন পরিচালক হবেন।

প্রথম শ্রেণিতে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগে দুটি করে এবং রাজশাহী, সিলেট, বরিশাল ও রংপুর বিভাগে একটি করে পরিচালক পদ রয়েছে। এর মধ্যে সাতজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ভোট হবে শুধু খুলনা ও বরিশাল বিভাগে।

চট্টগ্রাম বিভাগ থেকে একজন প্রার্থী সরে দাঁড়ানোর পর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সাবেক জাতীয় অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এবং মঈন উদ্দিন চৌধুরী।

এ ছাড়া ঢাকা বিভাগ থেকে সাইদ বিন জামান ও এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ, সিলেট বিভাগ থেকে আব্দুল কাইয়ুম চৌধুরী, রাজশাহী বিভাগ থেকে মীর শাকরুল আলম সীমান্ত এবং রংপুর বিভাগ থেকে মির্জা ফয়সাল আমীন নির্বাচিত হয়েছেন।

খুলনা বিভাগে দুটি পদের জন্য তিনজন প্রতিদ্বন্দ্বিতা করবেন। অন্যদিকে বরিশাল বিভাগে একটি পদের জন্য লড়বেন দুই প্রার্থী।

সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা হবে দ্বিতীয় শ্রেণিতে, যেখানে ১২টি পদের বিপরীতে নির্বাচন করবেন ১৬ জন প্রার্থী। এই শ্রেণি থেকেই নির্বাচন করছেন বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল।

তৃতীয় শ্রেণিতে একমাত্র প্রার্থী হওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর সিরাজউদ্দিন মো. আলমগীরও বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হচ্ছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, কর্মকর্তাদের দেওয়া হবে অস্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশিদের জন্য ২৮ জুন থেকে ফের চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা

জুনের ২৩ দিনেই দেশে এলো ২২৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স

‘হাসপাতালের টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত’— স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তার মন্তব্যে বিতর্ক

দালিয়ান থেকে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতাকে গ্রেফতার

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

১০

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

১১

পিরোজপুরের ভান্ডারিয়ায় লক্ষাধিক চিংড়ির রেণু পোনা জব্দ, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

১২

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, এরপরই চীন সফর

১৩

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎

১৪

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু

১৫

ডাকাতদের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

১৬

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল

১৭

বিতর্কের মুখে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন

১৯

টাঙ্গাইলে সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু

২০