রায়পুরে হাসপাতাল ও ইমামের বিরোধ নিস্পত্তি – দৈনিক দেশেরকথা
আমিনুল ইসলাম সিয়াম
১২ মে ২০২৬, ৬:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রায়পুরে হাসপাতাল ও ইমামের বিরোধ নিস্পত্তি

লক্ষ্মীপুরের রায়পুর মা-মনি স্পেশালাইজড হাসপাতাল কর্তৃপক্ষ ও ইমাম হাফেজ আবু সায়েম সাগরের বিরোধ নিস্পত্তি করা হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ রায়পুর উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা হেলাল উদ্দিন উদ্যোগে এ রবিবার রাতে সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক অভি সঞ্জয় ও ইমাম হাফেজ আবু সায়েম সাগর উপস্থিত ছিলেন।

এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইমামের একটি মন্তব্যকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। এর জের ধরে ইমামকে মারধর করা হলে বিচার দাবীতে মানববন্ধন করা হয়। নেটিজেনরা ফেসবুকে পক্ষে-বিপক্ষে সমালোচনার ঝড় তোলে। এ নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অভি সঞ্জয় মাওলানা হেলাল উদ্দিন সাহেবের মাধ্যমে বিষয়টি মিমাংসার জন্য উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান। এর প্রেক্ষিতে উভয় পক্ষের এ বৈঠকের আয়োজন করা হয়।

এ বিষয়ে মাওলানা হেলাল উদ্দিন বলেন, বিষয়টি নিয়ে দিন দিন পরিস্থিতি ঘোলাটে হচ্ছিল। এমতাবস্থায় আমি উভয় পক্ষকে নিয়ে বসে সমাধান করে দিয়েছি। শোকর আলহামদুলিল্লাহ। সবাইকে বিষয়টিতে সহনশীল হতে অনুরোধ করছি।

রায়পুর মা-মনি স্পেশালাইজড হাসপাতালের এমডি অভি সঞ্জয় বলেন, ভুল বুঝাবুঝি থেকে পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইমামের প্রতি এ ধরণের আচরণ সঠিক হয়নি। আমরা আমাদের পক্ষ থেকে পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করেছি। ভবিষ্যতে আমরা আরো সতর্ক থাকবো।

ইমাম হাফেজ আবু সায়েম সাগর বলেন, আমার উপর যে ন্যাক্কারজনক হামলা হয়েছে সেজন্য অভি যথেষ্ট অনুতপ্ত ও লজ্জিত হয়েছেন। তিনি ক্ষমা চেয়েছেন। তাই মানবিক কারণে আমি তাকে ক্ষমা করে দিয়েছি। ন্যাক্কারজনক আচরণের বিষয়টি মাওলানা হেলাল উদ্দিন সাহেব বসে সমাধা করেছেন। সমবেদনা জানানোর জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানাই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, কর্মকর্তাদের দেওয়া হবে অস্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশিদের জন্য ২৮ জুন থেকে ফের চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা

জুনের ২৩ দিনেই দেশে এলো ২২৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স

‘হাসপাতালের টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত’— স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তার মন্তব্যে বিতর্ক

দালিয়ান থেকে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতাকে গ্রেফতার

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

১০

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

১১

পিরোজপুরের ভান্ডারিয়ায় লক্ষাধিক চিংড়ির রেণু পোনা জব্দ, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

১২

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, এরপরই চীন সফর

১৩

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎

১৪

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু

১৫

ডাকাতদের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

১৬

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল

১৭

বিতর্কের মুখে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন

১৯

টাঙ্গাইলে সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু

২০