1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মৃদু ভূমিকম্পে কাঁপল দেশ – দৈনিক দেশেরকথা
শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদী উপজেলা পরিষদের পুকুরে ডুবে পঞ্চম শ্রেণীর ছাত্রের মৃত্যু  কামিল (স্নাতকোত্তর) পরীক্ষা-২০২৪ এর ফল প্রকাশ আগামীকাল  হান্টা ভাইরাস কী, কতটা বিপজ্জনক এবং মহামারির ঝুঁকি কতটা নাজিরপুর সদর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে সভাপতি আল-আমিন খান, সম্পাদক নজির খান জুলাই আন্দোলন সংক্রান্ত থানায় দায়ের সব মামলা তদন্ত করবে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকল পুনরায় চালুতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: শিল্পমন্ত্রী নীলফামারী সদর হাসপাতালে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা: সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া মৃদু ভূমিকম্পে কাঁপল দেশ সিএনজি বন্ধের দাবিতে সুন্দরগঞ্জে মোটর শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ বিপন্ন উদ্ভিদ সংরক্ষণে জাবিতে ‘অভয়ারণ্য’র বৃক্ষরোপণ কর্মসূচি

মৃদু ভূমিকম্পে কাঁপল দেশ

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ শনিবার, ৯ মে, ২০২৬

দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (৯ মে) বিকেল ৩টা ১০ মিনিটের দিকে লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুর ও ময়মনসিংহসহ উত্তরবঙ্গের বেশ কয়েকটি এলাকায় এই কম্পন টের পাওয়া যায়। কয়েক সেকেন্ড স্থায়ী এই ঝাঁকুনিতে জনমনে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক স্থানে বহুতল ভবনের বাসিন্দারা দ্রুত নিচে নেমে খোলা জায়গায় আশ্রয় নেন।

তবে ভূমিকম্পের পর এখন পর্যন্ত কোথাও বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

আন্তর্জাতিক ভূতাত্ত্বিক সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের বিলাসিপাড়া এলাকায়। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪ দশমিক ৫। অন্যদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এই ভূমিকম্পের মাত্রা ৪ দশমিক ৪ বলে উল্লেখ করেছে। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প বিজ্ঞান কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল তুলনামূলক কম।

বিশেষজ্ঞরা বলছেন, ভূপৃষ্ঠের কাছাকাছি গভীরতায় ভূমিকম্প সংঘটিত হওয়ায় বাংলাদেশ ও ভারতের সীমান্তবর্তী জেলাগুলোতে কম্পনটি স্পষ্টভাবে অনুভূত হয়েছে। ভূমিকম্পের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকার বাসিন্দারা নিজেদের অভিজ্ঞতার কথা জানিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

আবহাওয়া ও ভূমিকম্প বিশেষজ্ঞরা জানিয়েছেন, হিমালয় পাদদেশীয় অঞ্চলের ভৌগোলিক অবস্থানের কারণে উত্তরাঞ্চলসহ আশপাশের এলাকাগুলো ভূমিকম্পপ্রবণ এবং এই অঞ্চলকে অত্যন্ত সংবেদনশীল হিসেবে বিবেচনা করা হয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park