লাকসামে সাজাপ্রাপ্ত পলাতক আসামীসহ দু’জন গ্রেপ্তার – দৈনিক দেশেরকথা
Desher Kotha
২১ এপ্রিল ২০২৬, ৭:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লাকসামে সাজাপ্রাপ্ত পলাতক আসামীসহ দু’জন গ্রেপ্তার

কুমিল্লার লাকসাম থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে মঙ্গলবার (২১ এপ্রিল) একটি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী এবং মাদক ও চুরির মামলার গ্রেপ্তারী পরোয়ানাভূক্ত পলাতক অপর এক আসামীসহ দু’জনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, সাজাপ্রাপ্ত পলাতক আসামী উপজেলার বাকই (দক্ষিন) ইউনিয়নের বিজরা গ্রামের মৃত ফজলুল হকের ছেলে মো. হারুনুর রশিদ (৪৫) এবং মাদক ও চুরির মামলার গ্রেপ্তারী পরোয়ানাভূক্ত পলাতক আসামী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কোমারডোগা গ্রামের মো. আবুল বাশার সর্দারের ছেলে মো. ওমর ফারুক।

লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদ আহাম্মদ দু’জনকে গ্রেপ্তারের সত্যতার বিষয়টি নিশ্চিত করেছেন।

লাকসাম পুলিশ সূত্রে জানা গেছে, একটি মামলার সাজাপ্রাপ্ত আসামী মো. হারুনুর রশিদ দীর্ঘদিন ধরে পলাতক রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে লাকসাম থানা পুলিশ তার গ্রামের বাড়ি বিজরা এলাকায় অভিযান চালিয়ে আজ মঙ্গলবার তাকে গ্রেপ্তার করতে সক্ষম হন।

এদিকে একইদিন দুপুরে পৌরশহরের কোমারডোগা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে মো. ওমর ফারুককে গ্রেপ্তার করেন পুলিশ।

পুলিশ জানায়, মো. ওমর ফারুকের বিরুদ্ধে দুইটি মাদক ও একটি চুরির মামলা রয়েছে। তিনি মাদক মামলা দুইটির গ্রেপ্তারী পরোয়ানাভূক্ত পলাতক আসামী।

এছাড়াও গ্রেপ্তারকালে তার কাছে মাদকদ্রব্যের উপাদান পাওয়া গেছে। সে অপরাধে তাকে ঘটনাস্থলেই ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও  নগদ ১০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

লাকসাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ বিচারক নার্গিস সুলতানা অপরাধীকে এই সাজা প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন।

এই ব্যাপারে লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদ আহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের কুমিল্লার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

কিশোরগঞ্জে উন্নত পুষ্টি চর্চা প্রসারে স্বাস্থ্যকর শিশুদের প্রতিযোগিতা অনুষ্ঠিত

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

পিরোজপুরের ভান্ডারিয়ায় লক্ষাধিক চিংড়ির রেণু পোনা জব্দ, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, এরপরই চীন সফর

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু

১০

ডাকাতদের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

১১

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল

১২

বিতর্কের মুখে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৩

মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন

১৪

টাঙ্গাইলে সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু

১৫

গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেলেন কাইল্লা পলাশ

১৬

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

১৭

বিদেশে কর্মদক্ষতা বাড়াতে ইংরেজি শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান রুমিন ফারহানার

১৮

রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর বৈশ্বিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১৯

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ৬৬৬

২০