ভারতের কাছে তিন ট্যাংকার জাহাজ ফেরত চাইল ইরান – দৈনিক দেশেরকথা
Desher Kotha
১৭ মার্চ ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতের কাছে তিন ট্যাংকার জাহাজ ফেরত চাইল ইরান

মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ইরান ভারতের কাছে জব্দ করা তিনটি তেলবাহী ট্যাংকার জাহাজ ফেরত চেয়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী ভারতীয় জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিকে এই দাবির সঙ্গে যুক্ত করেছে তেহরান।

জানা গেছে, অ্যাসফেল্ট স্টার, আল জাফজিয়া এবং স্টেলার রুবি নামের তিনটি জাহাজ আগে জব্দ করেছিল ভারত। এর মধ্যে স্টেলার রুবির মালিকানা ইরানের, আর বাকি দুটি যথাক্রমে মালি ও নিকারাগুয়ার পতাকাবাহী। বিধিবহির্ভূতভাবে জ্বালানি তেল পাচারের অভিযোগে গত ফেব্রুয়ারিতে আরব সাগরের ভারতীয় জলসীমায় এসব জাহাজ আটক করে ভারতীয় নৌবাহিনী ও কোস্টগার্ড। বর্তমানে সেগুলো মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই বন্দরে রয়েছে।

পাকিস্তানের জাতীয় দৈনিক ডন-এর এক প্রতিবেদনে কূটনৈতিক সূত্রের বরাতে জানানো হয়েছে, নয়াদিল্লিতে ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়-এর কর্মকর্তাদের বৈঠক হয়েছে। সেখানে ইরানের পক্ষ থেকে তিনটি ট্যাংকার ফেরত দেওয়ার পাশাপাশি দেশটির জন্য জরুরি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পাঠানোর অনুরোধও জানানো হয়।

এ বিষয়ে বিস্তারিত জানতে রয়টার্স ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়, নয়াদিল্লিতে ইরানি দূতাবাস এবং ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করলেও কেউ আনুষ্ঠানিকভাবে মন্তব্য করতে রাজি হয়নি।

আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বর্তমানে উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। আরব সাগর ও পারস্য উপসাগরকে সংযুক্ত করা এই নৌপথ দিয়ে বিশ্বে পরিবাহিত জ্বালানি তেল ও তরল গ্যাসের প্রায় ২০ শতাংশ পরিবহন হয়। এ কারণে একে ‘জ্বালানির বৈশ্বিক দরজা’ হিসেবেও অভিহিত করা হয়।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। পাল্টা জবাবে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনায় আক্রমণ চালায় এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করে।

ইতোমধ্যে বিভিন্ন দেশের পতাকাবাহী একাধিক ট্যাংকার জাহাজ হামলার শিকার হয়েছে। তবে এখন পর্যন্ত কোনও ভারতীয় জাহাজে হামলার খবর পাওয়া যায়নি। বরং আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি নির্দেশ দিয়েছেন হরমুজ দিয়ে চলাচলকারী ভারতীয় জাহাজগুলোকে যেন লক্ষ্যবস্তু না করা হয়।

এই ‘ছাড়’ প্রসঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রাহ্মনিয়াম জয়শঙ্কর বলেছেন, এটি দুই দেশের পারস্পরিক সম্পর্কের ভিত্তিতেই হয়েছে, এখানে গোপন কিছু নেই।

বর্তমানে হরমুজ প্রণালিতে ভারতের অন্তত চারটি জ্বালানিবাহী ট্যাংকারকে নিরাপদে চলাচলের অনুমতি দিয়েছে ইরান, যা আঞ্চলিক কূটনীতিতে নতুন বার্তা দিচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনের ২৩ দিনেই দেশে এলো ২২৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স

‘হাসপাতালের টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত’— স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তার মন্তব্যে বিতর্ক

দালিয়ান থেকে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতাকে গ্রেফতার

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

পিরোজপুরের ভান্ডারিয়ায় লক্ষাধিক চিংড়ির রেণু পোনা জব্দ, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

১০

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, এরপরই চীন সফর

১১

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎

১২

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু

১৩

ডাকাতদের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

১৪

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল

১৫

বিতর্কের মুখে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন

১৭

টাঙ্গাইলে সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু

১৮

গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেলেন কাইল্লা পলাশ

১৯

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

২০