সমুদ্রের গোসলে নেমে সাঁতার না জানা পর্যটকের মৃত্যু – দৈনিক দেশেরকথা
Desher Kotha
২২ জুলাই ২০২২, ৮:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সমুদ্রের গোসলে নেমে সাঁতার না জানা পর্যটকের মৃত্যু

কুয়াকাটা প্রতিনিধি>পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে গোসল করতে নেমে নাহিয়ান মাহাদি (১৮) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। তিনি সাঁতার জানতেন না বলে জানিয়েছেন তার পরিবার।
শুক্রবার (২২ জুলাই) আনুমানিক দুপুর ২টায় সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম পাশে পরিবারের সঙ্গে গোসল করতে নেমে এই দুর্ঘটনা ঘটে।
মাহাদীর পরিবারের ২৩ জন সদস্য সকালে ঢাকার ধানমন্ডি থেকে কুয়াকাটায় বেড়াতে আসেন। পরে তারা হোটেল সমুদ্র বাড়ি রিসোর্টে অবস্থান করেন বলে জানিয়েছেন মাহাদির বড় বোন নামিরা জাহান ঐশি।
ঐশি আরও জানান, গোসল করার এক পর্যায়ে মাহাদিকে দেখতে না পেয়ে তারা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে সী বিচের ভাঙনরোধে ব্যবহৃত দুটি জিও ব্যাগের মধ্যে পানিভর্তি গর্তে তাকে ডুবে থাকতে পায় সৈকতের ফটোগ্রাফাররা। তাৎক্ষণিকভাবে তাকে ফটোগ্রাফাররা উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাহাদীর পরিবাররা বলেন, এই জিও টিউব এর কারণে, আমাদের পরিবারের সদস্যকে হারাতে হয়েছে। কারন জিও টিউবের পাশে যে  গর্ত রয়েছে সেখানে কোন সতর্ক না থাকায়। আনন্দ উপভোগ করতে করতে ধারণা গর্তে পরে গিয়ে মৃত্যু হয়েছে।
মাহাদী ধানমন্ডি এলাকার বংশাল থানার হাজি মোহাম্মদ নাছিম উদ্দিনের ছেলে। তিনি ধানমন্ডির একটি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলেন।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমরা পরিবারের সঙ্গে কথা বলছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের সহকারী পুলিশ সুপার আবুল কালাম আজাদ পর্যটকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মিরপুর বহলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আওয়ামীলীগের নৈরাজ্যর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

কুবিতে গাউসিয়া কমিটির উদ্যোগে ‘কারবালার প্রান্তর’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

কিশোরগঞ্জে উন্নত পুষ্টি চর্চা প্রসারে স্বাস্থ্যকর শিশুদের প্রতিযোগিতা অনুষ্ঠিত

পিরোজপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

গলাচিপায় খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় কৃষি প্রণোদনা বিতরণ ও কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

ধর্মপাশা সেলবরষ ইউনিয়নে কৃষক দলের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতি আমিন দোজা

কিশোরগঞ্জে বার্ষিক কার্যক্রম মূল্যায়ন ও উন্নয়ন পরিকল্পনা অনুষ্ঠিত

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে কিশোরগঞ্জে আলোচনা সভা

১০

মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, কর্মকর্তাদের দেওয়া হবে অস্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী

১১

বাংলাদেশিদের জন্য ২৮ জুন থেকে ফের চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা

১২

জুনের ২৩ দিনেই দেশে এলো ২২৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স

১৩

‘হাসপাতালের টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত’— স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তার মন্তব্যে বিতর্ক

১৪

দালিয়ান থেকে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১৬

নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতাকে গ্রেফতার

১৭

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

১৮

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

১৯

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

২০