সিরাজগঞ্জের বেলকুচিতে নৌবাহিনীর সদস্য গ্রেফতারকে কেন্দ্র করে মাহিন সরকারের বিরুদ্ধে অপপ্রচার – দৈনিক দেশেরকথা
arif khanh
২৩ অগাস্ট ২০২৫, ৫:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জের বেলকুচিতে নৌবাহিনীর সদস্য গ্রেফতারকে কেন্দ্র করে মাহিন সরকারের বিরুদ্ধে অপপ্রচার

সিরাজগঞ্জের বেলকুচিতে নৌবাহিনীর এক সদস্যকে গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতৃত্বদানকারী মাহিন সরকারের বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে অপপ্রচার চালানো হচ্ছে। এ ঘটনায় বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি উপজেলা শাখায় এক সংবাদ সম্মেলনের আয়োজন বেলকুচির এনসিপি প্রতিনিধিরা।

গতকাল শুক্রবার (২২ আগস্ট ২০২৫) জুম’আর নামাজের পর নৌবাহিনীর সদস্য মো. আলিফ (পিতা: মৃত হেলাল মাস্টার) তার নিজ বাড়ি শেরনগর পূর্বপাড়া থেকে নিজ বাহিনীর সদস্যদের হাতে গ্রেফতার হন। নৌবাহিনীর অভ্যন্তরীণ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে গ্রেফতার করা হয় বলে জানান তার পরিবার, আত্মীয়-স্বজন ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা।

কিন্তু ঘটনার পরপরই একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেয়। সেখানে দাবি করা হয় যে, সমন্বয়কের বাসা থেকে দুই বস্তা টাকা উদ্ধার হয়েছে এবং মাহিন সরকারের ফুপাতো ভাই আলিফকে সেখান থেকে আটক করা হয়েছে। এমনকি একটি ভুয়া ফেসবুক একাউন্ট থেকে দাবি করা হয়, মাহিন সরকারের বাসা থেকে ৭ কোটি ৫০ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ জানান, বাস্তবে আলিফ তার নিজ বাড়ি থেকে গ্রেফতার হন। মাহিন সরকারের বাসায় কোনো তল্লাশি চালানো হয়নি এবং সেখান থেকে কোনো অর্থও উদ্ধার হয়নি। গ্রেফতারের সময় বেলকুচির কোথাও কোনো বাহিনীর সদস্য মাহিন সরকারের বাড়িতে প্রবেশই করেননি। এটি সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার।

সংবাদ সম্মেলনে আরও বলেন—

“মাহিন সরকার জনগণের আন্দোলনের মাধ্যমে অর্জিত সম্মান ও জনপ্রিয়তাকে ধ্বংস করতে একটি মহল বারবার নোংরা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আমরা ইতোমধ্যে অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে উদ্যোগ নিয়েছি। বেলকুচি থানা পুলিশ এ বিষয়ে আমাদের সহযোগিতা করছে।”

নেতৃবৃন্দ দেশবাসীর উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন, “এসব অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সত্যকে পাশে রাখুন। ফ্যাসিবাদের দোসরদের এসব ঘৃণ্য কর্মকাণ্ড প্রতিহত করতে সবার দায়িত্বশীল সহযোগিতা প্রয়োজন।”

ছাত্র প্রতিনিধি মুছা হাসেমী বলেন,

“মাহিন সরকারের বিরুদ্ধে এসব অপপ্রচার আসলে গণঅভ্যুত্থানের বিজয়কে প্রশ্নবিদ্ধ করার ফ্যাসিবাদী ষড়যন্ত্র। আমরা কোনোভাবেই এমন মিথ্যাচার বরদাশত করবো না। “জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা মাহিন সরকারের মানহানি ও গণআন্দোলনের অর্জন ভণ্ডুল করার সকল অপচেষ্টা জনগণ ও সাংবাদিক সমাজ একযোগে প্রতিহত করবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনের ২৩ দিনেই দেশে এলো ২২৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স

‘হাসপাতালের টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত’— স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তার মন্তব্যে বিতর্ক

দালিয়ান থেকে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতাকে গ্রেফতার

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

পিরোজপুরের ভান্ডারিয়ায় লক্ষাধিক চিংড়ির রেণু পোনা জব্দ, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

১০

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, এরপরই চীন সফর

১১

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎

১২

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু

১৩

ডাকাতদের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

১৪

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল

১৫

বিতর্কের মুখে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন

১৭

টাঙ্গাইলে সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু

১৮

গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেলেন কাইল্লা পলাশ

১৯

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

২০