জনপ্রিয়তায় ভীত হয়ে জামায়াতের বিরুদ্ধে অপতথ্য ছড়ানো হচ্ছে: ডা. শফিকুর রহমান – দৈনিক দেশেরকথা
Desher Kotha
১১ ফেব্রুয়ারী ২০২৬, ২:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জনপ্রিয়তায় ভীত হয়ে জামায়াতের বিরুদ্ধে অপতথ্য ছড়ানো হচ্ছে: ডা. শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, দলের ক্রমবর্ধমান জনপ্রিয়তা ও জনসমর্থনে ভীত হয়ে একটি গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে জামায়াতের বিরুদ্ধে অপতথ্য ছড়াচ্ছে। তিনি এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সচেতন থাকার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি এ মন্তব্য করেন। পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, জাতি যখন একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে, তখন একটি মহল পরিকল্পিতভাবে দেশে বিভিন্ন ধরনের অপতথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। তার মতে, জামায়াতের জনপ্রিয়তা ও জনসমর্থনে আতঙ্কিত হয়ে এসব অপতৎপরতা চালানো হচ্ছে।

তিনি আরও বলেন, এই ধরনের অপপ্রচারে গুরুত্ব না দেওয়ার জন্য তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছেন। একই সঙ্গে তিনি ভোটারদের উদ্দেশে বলেন, ভোট দেওয়া প্রতিটি নাগরিকের অধিকার ও পবিত্র দায়িত্ব। তাই সবাইকে নিজ নিজ পছন্দের প্রার্থী ও প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

বার্তার শেষাংশে ডা. শফিকুর রহমান দেশবাসীর জন্য দোয়া কামনা করে বলেন, মহান আল্লাহ যেন সবাইকে সঠিক পথে পরিচালিত করেন এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে সহায়তা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনের ২৩ দিনেই দেশে এলো ২২৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স

‘হাসপাতালের টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত’— স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তার মন্তব্যে বিতর্ক

দালিয়ান থেকে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতাকে গ্রেফতার

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

পিরোজপুরের ভান্ডারিয়ায় লক্ষাধিক চিংড়ির রেণু পোনা জব্দ, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

১০

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, এরপরই চীন সফর

১১

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎

১২

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু

১৩

ডাকাতদের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

১৪

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল

১৫

বিতর্কের মুখে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন

১৭

টাঙ্গাইলে সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু

১৮

গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেলেন কাইল্লা পলাশ

১৯

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

২০