ভাইরাল ছবিটি নুসরাত ইমরোজ তিশার নয় – দৈনিক দেশেরকথা
arif khanh
১৬ অগাস্ট ২০২৫, ১:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভাইরাল ছবিটি নুসরাত ইমরোজ তিশার নয়

সামাজিক যোগাযোগমাধ্যমে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর স্ত্রী ও জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার নামে একটি ছবি ছড়িয়ে পড়েছে, যা মুহূর্তেই ভাইরাল হয়। তবে অনুসন্ধানে দেখা গেছে, ছবিটি তিশার আসল ছবি নয়, বরং সম্পাদিত।

আন্তর্জাতিক ফ্যাক্ট-চেকিং নেটওয়ার্কের স্বীকৃত সংস্থা রিউমর স্ক্যানার বাংলাদেশ জানায়, ছবিটি মূলত তিশার একটি সাম্প্রতিক ফটোশুটের ছবিকে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে বিকৃত করে তৈরি করা হয়েছে।

তিশার ভেরিফাইড ফেসবুক পেজে ৩১ মে প্রকাশিত পোস্টে Zuton’s Snapshoot নামের একটি প্রতিষ্ঠানের তোলা কয়েকটি ছবি পাওয়া যায়। আলোচিত ভাইরাল ছবির ভঙ্গি, মুখের অভিব্যক্তি, কানের দুল এবং আশপাশের পরিবেশ ওই অ্যালবামের একটি ছবির সঙ্গে হুবহু মিলে যায়। এমনকি শাড়ির রঙও একই রকম। এখান থেকেই নিশ্চিত হওয়া গেছে, ছবিটি আসল নয় বরং ডিজিটাল সম্পাদনার মাধ্যমে বিকৃত করা হয়েছে।

শুধু ফেসবুক নয়, তিশার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও একই অ্যালবাম পাওয়া গেছে। তাই স্পষ্ট যে, নুসরাত ইমরোজ তিশার নামে ছড়ানো এই এডাল্ট ছবি আসলে ভুয়া ও বিকৃত।

এই ধরনের বিভ্রান্তিকর কনটেন্ট ছড়ানো শুধু একজন শিল্পীর সম্মানহানি করে না, বরং আইনের আওতায়ও শাস্তিযোগ্য অপরাধ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনের ২৩ দিনেই দেশে এলো ২২৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স

‘হাসপাতালের টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত’— স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তার মন্তব্যে বিতর্ক

দালিয়ান থেকে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতাকে গ্রেফতার

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

পিরোজপুরের ভান্ডারিয়ায় লক্ষাধিক চিংড়ির রেণু পোনা জব্দ, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

১০

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, এরপরই চীন সফর

১১

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎

১২

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু

১৩

ডাকাতদের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

১৪

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল

১৫

বিতর্কের মুখে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন

১৭

টাঙ্গাইলে সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু

১৮

গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেলেন কাইল্লা পলাশ

১৯

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

২০