পিরোজপুরের গন্ডি পেড়িয়ে রাজাপুরে লটারির নামে জুয়ার টিকিট বিক্রি,নিরব প্রশাসন। – দৈনিক দেশেরকথা
arif khanh
৬ জুলাই ২০২৫, ৫:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পিরোজপুরের গন্ডি পেড়িয়ে রাজাপুরে লটারির নামে জুয়ার টিকিট বিক্রি,নিরব প্রশাসন।

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি : পিরোজপুরের গন্ডি পেড়িয়ে ঝালকাঠির রাজাপুরের বিভিন্ন স্থানে মেলার লটারীর নামে জুয়ার টিকিট বিক্রি চলছে অবাধে। পিরোজপুর শিল্প ও বাণিজ্য মেলা–২০২৫’ শিরোনামে টিকিট বিক্রির নামে রাজাপুরের হাট-বাজার, স্কুল, কলেজ এবং হাসপাতাল এলাকাগুলোতে লটারীর জুয়ার টিকিট ছড়িয়ে পড়েছে ব্যাপকভাবে।


বেশ কিছু যাবৎ রাজাপুর উপজেলার অন্তত ৫০টি স্পটে মাইকিং করে প্রচারণা চালিয়ে “প্রবেশ টিকিট কিনুন, পুরস্কার জিতুন” শিরোনামে টিকিট বিক্রি করা হচ্ছে। এতে জড়িয়ে পড়ছে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, নারী ও শিশুসহ বিভিন্ন পেশার সাধারণ মানুষ। শুধু তাই নয়, এই প্রবেশ টিকিট বিক্রির আড়ালে চলছে আসলে লোভনীয় পুরস্কারের লোভ দেখিয়ে জুয়ার কার্যক্রম। প্রশাসনের নাকের ডগায় মাইকিং করে বিক্রি হচ্ছে জুয়ার লটারির টিকেট অথচ নিরব ভূমিকায় তা দেখছে তারা। নিচ্ছেনা কোনো ধরনের ব্যবস্থা।

জানা গেছে, সকাল থেকে রাত ১০টা পর্যন্ত মেলার আয়োজকরা এই টিকিট বিক্রি চালিয়ে যাচ্ছে। রাজাপুরের হাট-বাজার, ক্লিনিক ও হাসপাতাল চত্বরে উচ্চস্বরে শব্দযন্ত্র ব্যবহার করে মাইকিং করে বিক্রি করা হচ্ছে এসব টিকিট, যা আইন অনুযায়ী নিষিদ্ধ।

স্থানীয়দের অভিযোগ, এভাবে এক জেলার মেলার লটারী টিকিট অন্য জেলায় বিনা অনুমতিতে বিক্রি করা সম্পূর্ণ অবৈধ। এতে রাজাপুর উপজেলার সাধারণ মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিশেষ করে কিশোর-কিশোরী ও শিক্ষার্থীরা এই জুয়ার ফাঁদে পা দিচ্ছেন প্রতিনিয়ত, যা সামাজিক অবক্ষয়ের আশঙ্কাজনক চিত্র ফুটিয়ে তোলে।


এ বিষয়ে স্থানীয়রা মাননীয় ঝালকাঠি জেলা প্রশাসক ও রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন। তারা অবিলম্বে এই অবৈধ লটারী ও জুয়ার কার্যক্রম বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ প্রত্যাশা করেন।

এ ব্যাপারে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহুল চন্দ্র জানায়,এই লটারির টিকেট রাজাপুরে বিক্রির কোনো অনুমতি নেই। এটা রাজাপুরে বিক্রি করতে পারবেনা। পিরোজপুরের বানিজ্য মেলার লটারির টিকেট রাজাপুরে বিক্রি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনের ২৩ দিনেই দেশে এলো ২২৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স

‘হাসপাতালের টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত’— স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তার মন্তব্যে বিতর্ক

দালিয়ান থেকে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতাকে গ্রেফতার

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

পিরোজপুরের ভান্ডারিয়ায় লক্ষাধিক চিংড়ির রেণু পোনা জব্দ, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

১০

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, এরপরই চীন সফর

১১

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎

১২

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু

১৩

ডাকাতদের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

১৪

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল

১৫

বিতর্কের মুখে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন

১৭

টাঙ্গাইলে সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু

১৮

গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেলেন কাইল্লা পলাশ

১৯

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

২০