1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

বিয়ের আগে দাগছোপহীন, উজ্জ্বল ত্বকের জন্য এড়িয়ে চলুন এই ১০টি ভুল

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

বিয়ের মৌসুমে প্রত্যেকের আগ্রহ থাকে ঝলমলে, উজ্জ্বল ত্বক দেখাতে। কিন্তু শেষ মুহূর্তের চাপ, অফিসের কাজ এবং প্রস্তুতির তাড়াহুড়ার কারণে অনেকেই রূপচর্চায় ভুল করেন। ফলস্বরূপ চোখে মুখে ক্লান্তির ছাপ পড়ে, কালো দাগছোপ দেখা দেয় এবং ত্বক নির্জীব মনে হয়।

রূপচর্চায় এ ধরনের ত্রুটি এড়াতে বিয়ের আগে এই ১০টি ভুল কখনোই করবেন না:

১. নতুন প্রোডাক্ট ব্যবহার করা: বিয়ের আগে আগে ব্যবহার না করা নতুন প্রোডাক্ট ব্যবহার করা ঝুঁকিপূর্ণ। সহজ এবং পরিচিত প্রোডাক্টেই রূপচর্চা করুন।

২. ফেসিয়াল শেষ মুহূর্তে করানো: ফেসিয়াল বিয়ের দিন বা দুই দিন আগে করালে প্রদাহ, চুলকানি বা র‍্যাশ হতে পারে। তাই অন্তত এক-দু’সপ্তাহ আগে ফেসিয়াল করুন।

৩. অতিরিক্ত এক্সফোলিয়েশন: বেশি ঘষাঘষি করে মৃত কোষ তুলে দেওয়ার চেষ্টা ত্বকে লাল প্যাচ বা দাগ ফেলতে পারে।

৪. কম ঘুম: পর্যাপ্ত ঘুম না হলে ক্লান্তির ছাপ ত্বকে পড়ে। বিয়ের আগে যথেষ্ট রেস্ট নিন।

৫. সানস্ক্রিন এড়ানো: ঘরে থাকলেও সানস্ক্রিন ব্যবহার করুন। আলো, ধোঁয়া এবং তাপ ত্বককে কালচে করতে পারে।

৬. কম পানি খাওয়া: পর্যাপ্ত পানি না খেলে ত্বক নির্জীব দেখায়। চা-কফির পরিবর্তে বেশি পানি পান করুন।

৭. ব্রণ বা দাগের খোঁটাখুঁটি: ব্রণ হলে অতিরিক্ত চিন্তা বা হাত দেওয়া থেকে বিরত থাকুন, কারণ দাগ সহজে মেলানো যায় না।

৮. রূপচর্চার বাড়তি ট্রিক্স: টুথপেস্ট, বেকিং সোডা বা হলুদ ব্যবহার করা ঝুঁকিপূর্ণ। বিয়ের আগে প্রমাণিত পদ্ধতি অনুসরণ করুন।

৯. আইব্রো ও ঠোঁটের যত্ন না নেওয়া: ফাটা বা রুক্ষ ঠোঁট এবং অপরিষ্কৃত আইব্রো সাজে প্রভাব ফেলে। ঠোঁট স্ক্রাব ও লিপ বাম ব্যবহার করুন। আইব্রো ঠিক করে নিন।

১০. শরীরের যত্ন এড়ানো: মুখ ও গলার পাশাপাশি গোটা শরীরের ত্বক নিয়মিত স্ক্রাবিং ও ময়েশ্চারাইজ করুন। সপ্তাহে দুই দিন বডি স্ক্রাব, নিয়মিত বডি লোশন বা অয়েল ব্যবহার করুন।

এই সহজ কিন্তু কার্যকর উপায়গুলো মেনে চললে বিয়ের দিনে ত্বক হবে দাগছোপহীন, ঝলমলে এবং উজ্জ্বল।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park