জামালপুরে ধর্ষন মামলায় ধর্ষকের যাবজ্জীবন কারাদন্ড – দৈনিক দেশেরকথা
arif khanh
৩ জুলাই ২০২৫, ৩:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামালপুরে ধর্ষন মামলায় ধর্ষকের যাবজ্জীবন কারাদন্ড

স্টাফ রিপোর্টার : জামালপুরের বকশীগঞ্জে ১৬ বছরের এক কিশোরীকে ধর্ষনের অভিযোগে যুবক বছির উদ্দিনের 

 যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে তাকে এক লাখ টাকা অর্থ দন্ড করা হয়। আর এই অর্থ বাদী পাবেন বলে নির্দেশ দিয়েছে আদালত। সাজা প্রাপ্ত মোঃ বছির উদ্দিন জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার টুপকারচর গ্রামের আবুল হোসেনের সন্তান।

৩ জুলাই বৃহস্পতিবার জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর  বিচারক আব্দুর রহিম এই আদেশ দেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী  এডভোকেট মোঃ ফজলুল হক জানান- অভিযুক্ত বছির উদ্দিনের সঙ্গে ভুক্তভোগী কিশোরীর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। এই সুযোগে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন অভিযুক্ত। ২০১৫ সালের ১০ জুন দুপুরে জামালপুরের টুপকারচরে ভুক্তভোগীর বাড়িতে প্রবেশ করে তাকে ধর্ষণ করেন বছির উদ্দিন। ঘটনার পর ভুক্তভোগী বিয়ের প্রস্তাব দিলেও অভিযুক্ত তাতে রাজি হননি। পরে ওই বছরের ২৫ জুন বকশীগঞ্জ থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন ভুক্তভোগী।

সেই মামলায় ৮জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন ও আসামীপক্ষের জেড়া শেষে এই রায় দেন বিচারক। রায়ে সন্তুষ্টি জানিয়েছেন রাষ্ট্রপক্ষ ও ধর্ষিতার পরিবার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দালিয়ান থেকে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতাকে গ্রেফতার

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

পিরোজপুরের ভান্ডারিয়ায় লক্ষাধিক চিংড়ির রেণু পোনা জব্দ, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, এরপরই চীন সফর

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎

১০

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু

১১

ডাকাতদের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

১২

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল

১৩

বিতর্কের মুখে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৪

মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন

১৫

টাঙ্গাইলে সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু

১৬

গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেলেন কাইল্লা পলাশ

১৭

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

১৮

বিদেশে কর্মদক্ষতা বাড়াতে ইংরেজি শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান রুমিন ফারহানার

১৯

রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর বৈশ্বিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

২০