জামালপুর সদরে জমি নিয়ে দু"পক্ষে সংঘর্ষ আহত -৫ – দৈনিক দেশেরকথা
শাহ আলী বাচ্চু
১১ মে ২০২৬, ৫:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামালপুর সদরে জমি নিয়ে দু”পক্ষে সংঘর্ষ আহত -৫

জামালপুর সদরের ইটাইল ইউনিয়নের জাগির মির্জাপুর এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় অন্তত ৫ জন আহত হয়েছে।
গুরুতর আহত সাখাওয়াত হোসেন ওরফে শাহালীকে ২৫০ শয্যার জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় আহত সাখাওয়াত হোসেন শাহালী বাদী হয়ে জামালপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত রোববার ১০ মে দুপুরে জামালপুর সদরের জাগির মির্জাপুর এলাকায় জনৈক হেলাল মিয়ার বাড়ির দক্ষিণ পাশে সাখাওয়াত হোসেন শাহালীর ক্রয়কৃত জমিতে নির্মাণকাজ চলছিল। এ সময় পূর্ব বিরোধের জেরে অভিযুক্ত ইব্রাহিম খলিল বাবু, ফাতেমা বেগম, নুরুজ্জামান, আব্দুল জিলানী, মোশারফ হোসেন মিলনসহ অজ্ঞাতনামা আরও ৫/৬ জন দেশীয় অস্ত্র নিয়ে সেখানে উপস্থিত হয়ে হামলা চালায় বলে অভিযোগ করা হয়।
অভিযোগে বলা হয়, হামলাকারীরা প্রথমে গালিগালাজ করে এবং একপর্যায়ে লোহার রড, শাবল, পাইপ ও বাঁশের লাঠি দিয়ে সাখাওয়াত হোসেন শাহালীকে এলোপাতাড়িভাবে মারধর করে গুরুতর আহত করে। এতে তার মাথায় গুরুতর জখম হয়। তাকে রক্ষা করতে এগিয়ে গেলে আরও কয়েকজনকেও মারধর করা হয়। হামলাকারীরা এ সময় নারীদের শ্লীলতাহানিও করেছে। হামলাকারীরা নির্মাণাধীন টিনের বসতঘর, টিনের বেড়া ও সিমেন্টের খুঁটি ভাঙচুর করে প্রায় ১ লাখ ২০ হাজার টাকার ক্ষতি করেছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ২৫০ শয্যার জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে আহতরা চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে, পুলিশ মোশারফ হোসেন মিলন নামে এক আসামিকে গ্রেফতার করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলো ২০ কিশোর-কিশোরী

বেগমগঞ্জে দাঁতের কারখানায় অভিযান,জরিমানা ১ লাখ ৫ হাজারসহ সিলগালা

নাজিরপুরে মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

কোরবানির পশুর কাঁচা চামড়ার দাম নির্ধারণ করল সরকার

সুন্দরগঞ্জে হাসপাতালে ভ্যাকসিন নাই, কুকুরের কামড়ে পাঁচজনের মৃত্যু, আক্রান্ত ১১

পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে নদীর পানি বাড়ছে, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল

৩৫ হাজার কোটি টাকায় ‘পদ্মা ব্যারাজ’ প্রকল্প অনুমোদন, একনেকে পাশ ৯ উন্নয়ন প্রকল্প

যেভাবে বুঝবেন কৃত্রিমভাবে মোটাতাজা করা কোরবানি পশু

মধ্যনগর-মহিষখলা সীমান্তে অবৈধ ভারতীয় গরুর প্রবেশ, মোবাইলে রশিদ কেটে বিভিন্ন হাটে বিক্রির অভিযোগ

চকরিয়ায় বহিষ্কৃত বিএনপি নেতা নাজেম গ্রেফতার

১০

রাস্তার মাঝখানে স্থাপিত বিতর্কিত ‘শাহান-আরা পার্ক’ অপসারণ শুরু

১১

মোবাইল টাওয়ারের বিকিরণ: স্বাস্থ্যঝুঁকি নির্ধারণে গবেষণা প্রতিবেদন চাইলেন হাইকোর্ট

১২

হরমুজে জ্বালানি পরিবহনে ইরানের সঙ্গে চুক্তি করল ইরাক ও পাকিস্তান

১৩

বিসিবি নির্বাচন সামনে রেখে তিন সদস্যের কমিশন গঠন

১৪

মন্ত্রিসভার আকার বাড়ছে, আলোচনায় ৮ নেতা

১৫

খাল খনন শুভ_উদ্বোধন পরে সার্বিক খোঁজ খবর নিচ্ছে চেয়ারম্যান প্রার্থী মো. হোসেন আলী

১৬

ইরান যুদ্ধের চাপ, চীনে কূটনৈতিক সাফল্য খুঁজছেন ট্রাম্প

১৭

বিধিবহির্ভূত ডিন নিয়োগ ও শিক্ষকদের পদোন্নতি বিলম্বে কুবি শিক্ষক সমিতির নিন্দা

১৮

সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্ল্যান্ট বসানোর ঘোষণা শিক্ষামন্ত্রীর

১৯

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের নির্বাচনি ব্যয় সাড়ে ৪ কোটি টাকা

২০