চৌদ্দগ্রামে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত – দৈনিক দেশেরকথা
arif khanh
৩০ জুন ২০২৫, ৭:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চৌদ্দগ্রামে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা সোমবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা আবদুর রশীদ চৌধুরী, চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হিলাল উদ্দিন আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম মীর হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর চৌদ্দগ্রাম উপজেলা আমীর মোঃ মাহফুজুর রহমান, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজী, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ গিয়াস উদ্দিন, বিজিবির বালুজুরি বিওপির কমান্ডার মোঃ মোর্শেদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার প্রমোদ রঞ্জন চক্রবর্তী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিনিধি মামুনুর রশীদ মজুমদার প্রমুখ।

এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জাকিয়া সরোয়ার লিমা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জোবায়ের আহমদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নুরুল হুদা তালুকদার, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শফিকুর রহমান, সিংরাইশ  মহিলা মাদরাসার অধ্যক্ষ আ. ন. ম. মোখলেছুর রহমান নোমান, চৌদ্দগ্রাম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন, ফয়েজুন্নেছা মহিলা মাদরাসার সুপার মাওঃ আহসান উল্লাহ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোতাহার হোসেন জামাল, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মেহেদী হাসান, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসাইন, কার্যকরি সদস্য আনিছুর রহমান সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ। 

সভায় বক্তারা উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক নিয়ন্ত্রণ ও প্রচারণা, অবৈধ দখলদার উচ্ছেদ,  সন্ত্রাস, নাশকতা,  ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধ সহ বিভিন্ন বিষয়ে বক্তব্য তুলে ধরেন। 

সভায় জুন মাসে বিশেষ কর্ম সম্পাদনের স্বীকৃতি স্বরূপ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাতিসা ইউপির প্যানেল চেয়ারম্যান জসিম উদ্দিনকে সম্মাননা ক্রেস্ট দেয়া হয়। 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদুল আজহা উপলক্ষে সোমবার থেকে টিসিবির ট্রাকে পণ্য বিক্রি শুরু

অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

কিশোরগঞ্জে জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক মোতালেব, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন

যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিল ইরান, মধ্যস্থতায় পাকিস্তান

মিরপুর ও রমনা থানার হত্যা মামলায় হাইকোর্টে জামিন পেলেন আসাদুজ্জামান নূর

দেশে হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭০৮

জাবি ৪৩ ব্যাচের ‘১ যুগ পূর্তি উৎসব’ উদযাপন

অধিকাল ভাতা পুনর্বহালের দাবিতে বেনাপোল বন্দরে ২ ঘণ্টা কর্মবিরতি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ শাটডাউন

১০ মামলায় সেলিনা হায়াৎ আইভীর জামিন বহাল, মুক্তিতে আর বাধা নেই

১০

উলিপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন 

১১

আত্রাইয়ে ২২২ পিচ অ্যাম্পুল ও হেরোইনসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

১২

উপজেলা ও পৌরসভায় ১০০ প্রার্থীর নাম ঘোষণা এনসিপির, সময়রেখা প্রকাশে সরকারের প্রতি আহ্বান

১৩

ওয়ার্ল্ড হিউম্যান রাইটস সিটিস ফোরামে যোগ দিতে রাতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ

১৪

ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেন ঢাবি প্রক্টর সাইফুদ্দীন আহমদ

১৫

সৌদি আরবে সিলেট সরাসরি ফ্লাইট বাস্তবায়ন পরিষদের মতবিনিময় ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

১৬

চাষাড়ায় ভুয়া র‌্যাব পরিচয়ে প্রতারণা, আটক ২

১৭

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন তামিল সুপারস্টার থালাপতি বিজয়

১৮

হামে মৃত ৩৫২ শিশুর পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট

১৯

ইউক্রেন যুদ্ধ ‘শেষের পথে’ দাবি পুতিনের, জেলেনস্কির সঙ্গে বৈঠকের আগ্রহও প্রকাশ

২০