ভেড়ামারা প্রতিনিধি:কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়।
গতকাল মঙ্গলবার ভেড়ামারা উপজেলা পরিষদের হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। আইন শৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনোয়ার হোসাইন, ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এমদাদুল হক বিশ্বাস , নাজবিন আক্তার উপজেলা সমবায় অফিসার, আশফাকুর রহমান উপজেলা কৃষি অফিসার ( ভারপ্রাপ্ত), আব্দুল মজিদ উপজেলা নির্বাচন অফিসার, জালাল উদ্দিন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, শাম্মি শিরিন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা, আবু দাউদ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, জানবার হোসেন উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক, সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও উপজেলা সরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা শেষে রাজধানী উত্তরা মাইলস্টোন স্কুলের ছাদের উপরে বিমান বিধ্বস্ত হয়ে বিমানের পাইলট সহ মাইলস্টোন স্কুলের ৩৩ জন শিক্ষার্থী নিহত হয়েছে। ও আহত হয়েছে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থীদের জন্য ১ মিনিট নিরাবতা পালন করা হয়।
মন্তব্য করুন