বকশীগঞ্জে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ মাদরাসা শিক্ষার্থী – দৈনিক দেশেরকথা
arif khanh
২৯ জুন ২০২৫, ৬:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বকশীগঞ্জে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ মাদরাসা শিক্ষার্থী

স্টাফ রিপোর্টার : জামালপুরের বকশীগঞ্জে দশানী নদীতে গোসল করতে নেমে মো. আব্দুল্লাহ (১০) নামে এক মাদরাসা শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। সকাল থেকে ৪ ঘণ্টা অভিযানের পরও তাকে উদ্ধার করতে পারেনি  ফায়ার সার্ভিসের ডুবুরী দল। 

গত কাল শনিবার বিকেলে বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের জব্বারগঞ্জ এলাকায় নদীতে গোসলে নেমে সে নিখোঁজ হয়। নিখোঁজ আব্দুল্লাহ বকশীগঞ্জ পৌর শহরের চরকাউরিয়া সীমারপাড় গ্রামের জামরুল ইসলামের ছেলে। সে স্থানীয় একটি হাফিজিয়া মাদরাসায় পড়াশুনা করতো।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার জব্বারগঞ্জ এলাকায় অবস্থিত খালার বাড়িতে বেড়াতে যায় মাদরাসা শিক্ষার্থী আব্দুল্লাহ। বিকেলে খালার বাড়ির পাশে দশানী নদীতে গোসল করতে নামে সে । এক পর্যায়ে স্রোতের তোড়ে নদীতে তলিয়ে যায় আব্দুল্লাহ। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তার কোনো খোঁজ না মিললে বকশীগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা সন্ধ্যা পর্যন্ত খুঁজে ব্যর্থ হয়। রোববার সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত জামালপুর ফায়ার সার্ভিসের একটি ডুবুরী দল দশানী নদীতে উদ্ধার অভিযান চালায়। সকাল থেকে ৪ ঘণ্টা খোঁজাখুঁজি করেও  নিখোঁজ আব্দুল্লাহকে উদ্ধার করতে না পেরে ফিরে যান তারা।

জামালপুর ফায়ার সার্ভিসের লিডার সিদ্দিকুর রহমান জানান, ৪ ঘণ্টা অভিযানের পরও মাদরাসা শিক্ষার্থী আব্দুল্লাহকে উদ্ধার করা সম্ভব হয়নি। এ ঘটনায় শিশুটির পরিবারসহ এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে বার্ষিক কার্যক্রম মূল্যায়ন ও উন্নয়ন পরিকল্পনা অনুষ্ঠিত

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে কিশোরগঞ্জে আলোচনা সভা

মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, কর্মকর্তাদের দেওয়া হবে অস্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশিদের জন্য ২৮ জুন থেকে ফের চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা

জুনের ২৩ দিনেই দেশে এলো ২২৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স

‘হাসপাতালের টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত’— স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তার মন্তব্যে বিতর্ক

দালিয়ান থেকে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতাকে গ্রেফতার

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

১০

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

১১

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

১২

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

১৩

পিরোজপুরের ভান্ডারিয়ায় লক্ষাধিক চিংড়ির রেণু পোনা জব্দ, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

১৪

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, এরপরই চীন সফর

১৫

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎

১৬

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু

১৭

ডাকাতদের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

১৮

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল

১৯

বিতর্কের মুখে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০